দাকোপে বিএনপির কার্যালয়ে আগুন, জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার সময় একজন আটক
দাকোপে বিএনপির কার্যালয়ে আগুন, জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার সময় একজন আটক
editor
প্রকাশিত November 11, 2026, 06:20 PM
Manual8 Ad Code
অনলাইন ডেস্ক
খুলনার দাকোপে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছেন বিএনপির নেতাকর্মীরা। পাশাপাশি খুলনার শিববাড়ি মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে। এ সময় ফাহাদ হোসেন (২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) ভোরে নগরীর শিববাড়ি মোড়ে এ ঘটনা ঘটে। আটক যুবক নগরীর ১৯ নম্বর শেখপাড়ার মো. হাসান উদ্দিনের ছেলে। এর আগে মঙ্গলবার রাতে দাকোপে বিএনপির কার্যালয়ে আগুন দেওয়া হয়।
Manual5 Ad Code
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, বুধবার ভোরে তিন যুবক একটি মোটরসাইকেলে এসে শিববাড়ি মোড়ে অবস্থান নেয়। এ সময় তাদের মধ্যে এক যুবক জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টা চালায়। পরে তাকে ধরে তল্লাশি চালান স্থানীয় কয়েকজন। তখন তার কাছ থেকে বোতলভর্তি পেট্রোল উদ্ধার হয়। এরপর থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
খবর পেয়ে খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বুধবার বেলা ২টার দিকে জুলাই স্মৃতিস্তম্ভ পরিদর্শন করেন। সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যদের আরও সতর্ক থাকার অনুরোধ জানান তিনি।
Manual4 Ad Code
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ‘জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টার সময় ঘটনাস্থলে তারা তিনজন ছিল। স্থানীয় লোকজন ও পুলিশের উপস্থিতি টের পেয়ে দুজন মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। একজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে।’
Manual4 Ad Code
এদিকে মঙ্গলবার রাতে দাকোপে বিএনপির কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। এ ঘটনায় বিক্ষোভ করেছেন দলের নেতাকর্মীরা। খুলনা জেলা বিএনপির সদস্যসচিব ও জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বলেন, ‘বটিয়াঘাটায় বিএনপির অফিসে ককটেল নিক্ষেপ করা হয়েছে। পাশাপাশি দাকোপে বিএনপির অফিসে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। এর প্রতিবাদে খুলনা জেলার সব উপজেলায় প্রতিবাদ সমাবেশ ও প্রতিরোধ মিছিল অনুষ্ঠিত হয়। বুধবার বিকালে দাকোপ ও চালনা পৌরসভা বিএনপি সমাবেশ করেছে। এই সমাবেশ থেকে আওয়ামী লীগের সন্ত্রাসীদের প্রতিরোধে হুঁশিয়ারি দিয়েছি আমরা।’ তথ্য সুএঃ বাংলা ট্রিবিউন