আজ , ,

শ্রীমঙ্গলে ছাত্রলীগ নেতা আশীষ গ্রেপ্তার

editor
প্রকাশিত November 13, 2026, 10:59 PM
শ্রীমঙ্গলে ছাত্রলীগ নেতা আশীষ গ্রেপ্তার

Manual5 Ad Code

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

Manual2 Ad Code

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৭টার সময় কালিঘাট চা বাগানের অচিত্য তাঁতীর বাড়ি থেকে শ্রীমঙ্গল থানা পুলিশের এসআই নাজমুল ও দেলোয়ার হোসেন অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে বলে জানা যায়।

আশীষ কর্মকার কালিঘাট চা বাগানের বাংলা টিলার বাসিন্দা মৃত: নিরাকার কর্মকারের পুত্র। এবং শ্রীমঙ্গল উপজেলা শাখার ছাত্রলীগের সহ-সভাপতি।

Manual8 Ad Code

তার বিরুদ্ধে খোঁজ নিয়ে জানা যায়, আওয়ামী লীগ এর আমলে নানা ধরনের টেন্ডারবাজী, ক্ষমতার অপব্যবহার, চা শ্রমিকের ভাতার টাকা আত্মসাৎ সহ নানা অপকর্মের সাথে জড়িত ছিলো। একসময় যার নুন আনতে পানতা পুরাতো, দলীয় ক্ষমতায় রাতারাতি বিশাল অংকের টাকা মালিক বনে যাওয়া। এবং লোকমুখে জনশ্রুতি রয়েছে কালিঘাট ইউনিয়নের চেয়ারম্যানের আস্থাভাজন ব্যক্তি হিসেবে সমধিক পরিচিত। এবং ভোট ডাকাতির অন্যতম সহযোগী। এ নেতার ভয়ে তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না।

বিশ্বস্ত সূত্রে আরও জানা যায়, গত ১০ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ধর্মঘট পালনের জন্য শ্রীমঙ্গলে জ্বালাও পোড়াও কর্মসূতিতে অংশ নিয়েছিলো।

Manual3 Ad Code

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার তদন্ত ওসি আব্দুল রাজ্জাক এর সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত ছাত্রলীগের এর নেতাকে শুক্রবার আইনানুগ অনুযায়ী তাকে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Manual5 Ad Code