আজ , ,

খেজুরীছড়া চা বাগান ও চা কারখানা অনির্দিষ্টকালের বন্ধ ঘোষণা

editor
প্রকাশিত November 13, 2026, 10:56 PM
খেজুরীছড়া চা বাগান ও চা কারখানা অনির্দিষ্টকালের বন্ধ ঘোষণা

Manual2 Ad Code

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

Manual4 Ad Code

শ্রমিক অসন্তোষ, কর্মবিরতি এবং কারখানার শ্রমিকদের হুমকি দিয়ে বের করে দেওয়ার অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কালিঘাট ইউনিয়নের খেজুরীছড়া চা বাগান ও চা কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

শুক্রবার (১৩ নভেম্বর) থেকে ডিনস্টন ডিভিশনের আওতাধীন এ বাগান ও কারখানার সকল রকম কার্যক্রম বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ফিনলে কর্তৃপক্ষের জারি করা এক নোটিশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। নোটিশে বলা হয়, গত ২৭ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত বাগান ও চা কারখানার শ্রমিকরা হঠাৎ বেআইনিভাবে ধর্মঘট পালন করেন। এরপর ১২ নভেম্বর শ্রমিকরা কাজে যোগ না দেওয়ার পাশাপাশি ডিনস্টন চা কারখানা, পলিপ্যাক কারখানা এবং ডিনস্টন সেন্ট্রাল ওয়ার্কশপ ও স্টোরে কর্মরত শ্রমিকদের হুমকি দিয়ে কাজ থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে।

Manual4 Ad Code

কর্তৃপক্ষের দাবি, এ ধরনের অস্থিতিশীল পরিবেশ ও বিশৃঙ্খলার মধ্যে বাগান পরিচালনা করা অসম্ভব হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নোটিশে আরও উল্লেখ করা হয়, ধর্মঘটে অংশগ্রহণকারী শ্রমিকরা ওই সময়ের জন্য কোনো মজুরি পাবেন না।

Manual7 Ad Code

তবে বাগানের সম্পত্তি রক্ষায় নিয়োজিত শ্রমিক, চৌকিদার, বাংলো ও স্টাফ কোয়ার্টারের নিরাপত্তাকর্মী এবং মেডিকেল বিভাগে কর্মরত ফিক্সড ওয়ার্কাররা এ বন্ধ ঘোষণার আওতামুক্ত থাকবেন বলে নোটিশে জানানো হয়েছে।

Manual2 Ad Code