আজ , ,

রাজধানীতে ছুরিকাঘাতে নিহত ১

editor
প্রকাশিত November 14, 2026, 01:22 AM
রাজধানীতে ছুরিকাঘাতে নিহত ১

Manual3 Ad Code

অনলাইন ডেস্ক

রাজধানীর কদমতলীর জুরাইন নবারন গলিতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সুমন মিলন ওরফে মিন্টু (৪০) নামে সেনেটারি মিস্ত্রি নিহত হয়েছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় ঘটনাটি ঘটে। গুরুতর অবস্থায় রাস্তায় পরে থাকা অবস্থায় ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।

সংবাদ পেয়ে কদমতলী থানার উপপরিদর্শক এসআই মিঠুন মন্ডল, জুরাইন নবারন গলিতে থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে, আইনি প্রক্রিয়া শেষে রাত পৌঁনে ১১টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। তার শরীরের দু’পায়ে, পিঠেসহ বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের জখম রয়েছে।

তবে কে বা কারা, কী কারনে তাকে কুপিয়েছে, তিনি সেখানে কেন গিয়েছিলেন, সে বিষয়ে তৎক্ষণিকভাবে পরিবারের লোকজন কিছুই জানতে পারেননি।

Manual3 Ad Code

ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

Manual3 Ad Code

মাদারীপুর জেলার কালকিনি উপজেলার চর ফতিবাহাদুর গ্রামের মৃত আবুল হোসেন মৃধার ছেলে তিনি। বর্তমানে কেরানীগঞ্জে হাসনাবাদ মোকাম পাড়া মসজিদের পাশে ভাড়া বাসায় থাকতেন। তথ্য সুএঃ বাংলা ট্রিবিউন

Manual2 Ad Code

 

Manual4 Ad Code