আজ , ,

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

editor
প্রকাশিত November 14, 2026, 01:34 AM
শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

Manual6 Ad Code

অনলাইন ডেস্ক

Manual6 Ad Code

রাজধানীর শ্যামলীতে অনুরাগ রেস্টুরেন্ট ও ফার্মেসি লক্ষ্য করে তিন রাউন্ড গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৩ নভেম্বর) রাত ১১টার দিকে হৃদরোগ হাসপাতালের বিপরীত পাশে অবস্থিত প্রতিষ্ঠানটিতে এ ঘটনা ঘটে।

এতে ফার্মেসির কাচ ভেঙে গেলেও কেউ হতাহত হননি বলে জানিয়েছে পুলিশ।

Manual4 Ad Code

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অনুরাগ রেস্টুরেন্ট ও ফার্মেসির ভবনটির মালিক আওয়ামী লীগের সাবেক ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান নুর ইসলাম রাষ্ট্রন। তবে প্রতিষ্ঠানটি পরিচালনা করেন তার ভাই জুয়েল তালুকদার।

পুলিশ সূত্র জানায়, কিছুদিন আগে রাষ্ট্রনের কাছে মোহাম্মদপুরের এক শীর্ষ সন্ত্রাসীর নাম ব্যবহার করে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে গুলি করে হত্যার হুমকিও দেওয়া হয়েছিল। তবে এ ঘটনায় থানায় কোনো অভিযোগ করেননি ভুক্তভোগী।

মোহাম্মদপুর থানার এসআই মোহাম্মদ শরিফ জানান, অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা এসে গুলি করে পালিয়ে গেছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তাদের শনাক্তের চেষ্টা চলছে।

Manual5 Ad Code

মোহাম্মদপুর থানার ওসি মো. আব্দুল হালিম বলেন, মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত গুলি করে দ্রুত পালিয়ে যায়। তাদের শনাক্তে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।

Manual7 Ad Code

অন্য এক প্রশ্নে তিনি বলেন, ভবনটির মালিক আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর রাষ্ট্রন। তার ভাই ব্যবসা পরিচালনা করেন। আজ ঘটনাস্থলে এসে শুনেছি কিছুদিন আগে চাঁদা দাবি করা হয়েছিল। তবে এটি চাঁদাবাজি, অভ্যন্তরীণ দ্বন্দ্ব নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। তথ্য সুএঃ যুগান্তর