চট্টগ্রাম থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে চিন্ময় কৃষ্ণ
চট্টগ্রাম থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে চিন্ময় কৃষ্ণ
editor
প্রকাশিত November 16, 2026, 08:32 PM
Manual8 Ad Code
অনলাইন ডেস্ক
সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার কেরানীগঞ্জের বিশেষ কারাগারে স্থানান্তর করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) ভোর আনুমানিক ৫টার দিকে বিশেষ নিরাপত্তাব্যবস্থায় তাকে স্থানান্তর করা হয়।
Manual5 Ad Code
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সুপার ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, চিন্ময় কৃষ্ণ দাসকে কেরানীগঞ্জের বিশেষ কারাগারে নেওয়া হয়েছে। তবে কী কারণে তাকে স্থানান্তর করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
কারা সূত্র জানায়, চিন্ময়ের খাবার রান্নার কাজে নিয়োজিত রঙ্গনাথ দাশ ব্রহ্মচারীকে তার সঙ্গে নেওয়া হয়নি। তিনি আগের মতোই চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৩১ অক্টোবর জাতীয় পতাকা অবমাননার অভিযোগে চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ের মোহরা ওয়ার্ড বিএনপির তৎকালীন সাধারণ সম্পাদক ফিরোজ খান কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনকে আসামি করে একটি রাষ্ট্রদ্রোহ মামলা করেন । ওই মামলায় ২০২৪ সালের ২৫ নভেম্বর ঢাকার একটি এলাকা থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়।
পরদিন ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এরপর তার সমর্থকেরা প্রিজন ভ্যান ঘিরে বিক্ষোভ শুরু করলে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে তাকে কারাগারে নিয়ে যায়। ওই বিক্ষোভের সময় আদালত সড়কে কয়েকটি মোটরসাইকেল ও যানবাহন ভাঙচুর করা হয় এবং আইনজীবী ও আদালতের কর্মচারীদের সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এর একপর্যায়ে রঙ্গম কনভেনশন হল সড়কে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়।
Manual2 Ad Code
এ ঘটনায় ২০২৪ সালের ২৯ নভেম্বর আলিফের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ১৬ জনকে আসামি করে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০২৫ সালের ১ জুলাই চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি) মাহফুজুর রহমান ৩৮ জনকে আসামি করে অভিযোগপত্র দেন, যাতে চিন্ময় কৃষ্ণ দাসকে প্রধান আসামি করা হয়।
Manual3 Ad Code
তদন্ত কর্মকর্তার ভাষ্য, জামিন নামঞ্জুর হওয়ার পর চিন্ময় আদালত প্রাঙ্গণে উসকানিমূলক বক্তব্য দেন, যার জেরে অন্য আসামিরা উত্তেজিত হয়ে আইনজীবীর ওপর হামলা চালান। গ্রেপ্তার আসামিদের জবানবন্দি ও জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে হামলায় জড়িতদের অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করা হয়। রাষ্ট্রপক্ষের দাবি, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যেই সেদিন সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়েছিল। গত ৭ জানুয়ারি মামলাটি বিচারের জন্য চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয় এবং ১৯ জানুয়ারি চিন্ময় কৃষ্ণ দাসসহ ৩৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়।
আদালত সূত্র জানায়, চিন্ময়ের বিরুদ্ধে মোট ছয়টি ফৌজদারি মামলা রয়েছে। এর মধ্যে আইনজীবী আলিফ হত্যা মামলার বিচার চলছে দ্রুত বিচার ট্রাইব্যুনালে এবং রাষ্ট্রদ্রোহের মামলায় তার জামিন স্থগিত রয়েছে। অন্য চারটি মামলার মধ্যে দুটিতে গত ৬ সেপ্টেম্বর হাইকোর্টের রায়ে জামিন পেলেও বাকি মামলাগুলোতে গ্রেপ্তার থাকায় তার কারামুক্তি মেলেনি।সুএঃ ঢাকা পোস্ট