বাংলাদেশ সরকারের অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২৩ লাখ ৩৭ হাজার ৫৭৫ কোটি টাকা। এর মধ্যে অভ্যন্তরীণ ঋণ ১৩ লাখ ৩৭ হাজার ২৫০ কোটি এবং বৈদেশিক ঋণ ১০ লাখ ৩২৫ কোটি টাকা। চলতি ২০২৬-২৭ অর্থবছরে ঋণের মূলধন ও সুদ পরিশোধে ৮ লাখ ৮ হাজার ৭৭৮ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
Manual4 Ad Code
জাতীয় সংসদে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান।
অর্থমন্ত্রী জানান, ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত বাংলাদেশ সরকারের মোট ঋণের পরিমাণ আনুমানিক ২৩ লাখ ৩৭ হাজার ৫৭৫ কোটি টাকা। এর মধ্যে বৈদেশিক ঋণ ১০ লাখ ৩২৫ কোটি টাকা এবং অভ্যন্তরীণ ঋণ ১৩ লাখ ৩৭ হাজার ২৫০ কোটি টাকা।
Manual3 Ad Code
তিনি আরও জানান, ২০২৬-২৭ অর্থবছরের নির্দিষ্টকরণ আইন অনুযায়ী, সরকারের অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের মূলধন ও সুদ পরিশোধ বাবদ মোট ৮ লাখ ৮ হাজার ৭৭৮ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
Manual7 Ad Code
তবে বছর শেষে ঋণ পরিশোধের প্রকৃত পরিমাণে পরিবর্তন হতে পারে বলে উল্লেখ করেছেন অর্থমন্ত্রী। তিনি জানান, সাধারণ ভবিষ্য তহবিল (জিপিএফ) ও জাতীয় সঞ্চয়পত্রের আগাম নগদায়নের পরিমাণ আগে থেকে অনুমান করা সম্ভব হয় না। এ কারণে এসব খাতে ঋণের পরিমাণ কম-বেশি হতে পারে এবং বছর শেষে ঋণ পরিশোধের অঙ্কও পরিবর্তিত হতে পারে। তথ্য সুএঃ বাংলা ট্রিবিউন