আজ , ,

সিলেট জেলার জকিগঞ্জ থানা, ইমিগ্রেশন চেকপোস্ট ও সীমান্তবর্তী এলাকা পরিদর্শন

editor
প্রকাশিত November 16, 2026, 07:46 PM
সিলেট জেলার জকিগঞ্জ থানা, ইমিগ্রেশন চেকপোস্ট ও সীমান্তবর্তী এলাকা পরিদর্শন

Manual8 Ad Code

রেডটাইমস ডেস্ক

সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন আজ সোমবার (১৬ নভেম্বর) সিলেট জেলার জকিগঞ্জ থানা পরিদর্শন করেন।

ডিআইজি জকিগঞ্জ থানায় পৌঁছালে জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও অফিসার ইনচার্জ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।

Manual6 Ad Code

এ সময় সিলেট জেলা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। সালামি গ্রহণ শেষে ডিআইজি থানার সার্বিক কার্যক্রম, দাপ্তরিক নথিপত্র ও রেজিস্টারপত্র পর্যালোচনা করেন। পাশাপাশি থানার হাজত খানা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন।

Manual4 Ad Code

এ সময় তিনি থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনসেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট কর্মকর্তা ও ফোর্সের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

Manual5 Ad Code

পরবর্তীতে ডিআইজি জকিগঞ্জ ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করেন। এ সময় তিনি ইমিগ্রেশন কার্যক্রম, সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

Manual6 Ad Code

পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে তিনি জকিগঞ্জ সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ তিন নদীর মোহনা এলাকা পরিদর্শন করেন। উক্ত এলাকায় মাদকদ্রব্যসহ বিভিন্ন অবৈধ পণ্যের চোরাচালান প্রতিরোধ, সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা ও সদস্যদের পেশাদারিত্ব, সতর্কতা এবং সমন্বিতভাবে দায়িত্ব পালনের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, অফিসার ইনচার্জ, জকিগঞ্জ থানা এবং সংশ্লিষ্ট ইমিগ্রেশন চেকপোস্ট ও থানার বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ।