পদ্মা সেতু হয়ে ২০ রুটে বাস চলাচল বন্ধ, মালিকরা বলছেন ‘ঝুঁকি নিতে পারবো না’
পদ্মা সেতু হয়ে ২০ রুটে বাস চলাচল বন্ধ, মালিকরা বলছেন ‘ঝুঁকি নিতে পারবো না’
editor
প্রকাশিত November 20, 2026, 12:29 AM
Manual6 Ad Code
অনলাইন ডেস্ক
গোপালগঞ্জ ও পদ্মা সেতু হয়ে চলাচলকারী ২০টি রুটে দুই দিন ধরে বাস চলাচল বন্ধ রয়েছে। গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বাস ভাঙচুর ও যানবাহনে ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় যাত্রী এবং যানবাহনের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে বুধবার এ সিদ্ধান্ত নিয়েছেন পরিবহন মালিকরা। ফলে দুদিন ধরে এসব রুটে বাস চলছে না।
পরিবহন মালিকরা বলছেন, গোপালগঞ্জে গাছ ফেলে মহাসড়ক অবরোধ, ভাঙচুর এবং নিরাপত্তাহীনতার কারণে বুধবার দুপুর থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ঢাকাগামী কোনও বাস ছেড়ে যায়নি। তবে খুলনা থেকে যশোর-আরিচা হয়ে আগের রুটে বাস চলাচল শুরু হয়েছে। অন্যদিকে, আজ সকালে জাহানাবাদ আন্তঃনগর ট্রেন চললেও নিরাপত্তাজনিত কারণে রাতে ঢাকা থেকে খুলনাগামী ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।
Manual6 Ad Code
বাস চলাচল বন্ধ থাকা রুটগুলো হলো- খুলনা থেকে গোপালগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, ঢাকা, টেকেরহাট, মাদারীপুর, শরীয়তপুর, বরিশাল, চট্টগ্রাম ও কক্সবাজার; বাগেরহাট থেকে ঢাকা; সাতক্ষীরা থেকে ঢাকা; যশোর থেকে ঢাকা; বেনাপোল থেকে শরীয়তপুর; মাগুরা থেকে বরিশাল; যশোর থেকে বরিশাল; কুষ্টিয়া থেকে বরিশাল এবং ঢাকা থেকে বরিশাল ও রাজশাহী থেকে বরিশাল।
পরিবহন মালিকরা জানান, গোপালগঞ্জ থেকে কাশিয়ানী পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করা হচ্ছে। বুধবার দুপুরে কয়েকটি বাস ভাঙচুর ও যানবাহন লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এরপর যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে গোপালগঞ্জ ও পদ্মা সেতু হয়ে চলাচলকারী ২০ রুটে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেন জেলা বাস মালিক সমিতি।
খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহিদ হোসেন খান বলেন, ‘বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা প্রশাসনের আহ্বানে মোটর শ্রমিক ও বাস মালিকদের নিয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে কেডিএর চেয়ারম্যান শফিকুল আলম মনা, জেলা প্রশাসক হুরে জান্নাত, জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পিসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।’
তিনি বলেন, ‘ওই বৈঠকে বাস চলাচল চালুর আহ্বান জানানো হয়। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার আশ্বাসও দেওয়া হয়। তবে বাস মালিক ও শ্রমিকরা জীবনের ঝুঁকি নিতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন। পরে প্রশাসনের পক্ষ থেকে আগের যশোর-আরিচা রুটে বাস চালানোর প্রস্তাব দেওয়া হয়। এ ক্ষেত্রে রুট পারমিট নিয়ে কোনও জটিলতা হবে না বলেও আশ্বস্ত করা হয়। এরপর বাস মালিকেরা আজ বেলা ২টা থেকে খুলনা-যশোর-আরিচা হয়ে আগের রুটে বাস চলাচল শুরু করেন। তবে গোপালগঞ্জ ও পদ্মা সেতু হয়ে ২০ রুটে বাস চলাচল এখনও বন্ধ রয়েছে।’
Manual6 Ad Code
তিনি আরও জানান, বরিশালের সঙ্গে গোপালগঞ্জ হয়ে কোনও বাস চলাচল করছে না। তবে বাগেরহাট-পিরোজপুর হয়ে বরিশালে বাস চলাচল স্বাভাবিক আছে।
এর আগে বুধবার দুপুরের পর গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বাস ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। এ পরিস্থিতিতে ওই দিন বেলা ২টা থেকে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেন পরিবহন মালিকরা। এর ফলে খুলনা-ঢাকাসহ পদ্মা সেতু হয়ে চলাচলকারী দূরপাল্লার বাসের পাশাপাশি ঢাকা, কক্সবাজার, সিলেট, চট্টগ্রাম, বরিশাল ও রাজবাড়ী রুটের বাস চলাচলও বন্ধ রয়েছে। খুলনা ও যশোর থেকে নড়াইল হয়ে কাশিয়ানী দিয়ে পদ্মা সেতুতে চলাচলকারী বাসও বন্ধ রাখা হয়েছে। বর্তমানে শুধু আরিচা হয়ে আগের রুটে বাস চলাচল করছে।
এদিকে, খুলনা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও রাতে জাহানাবাদ আন্তঃনগর ট্রেনের চলাচলে পরিবর্তন আনা হয়েছে। খুলনা রেলস্টেশনের স্টেশনমাস্টার মো. জাকির হোসেন বলেন, ‘১৯ নভেম্বর পর্যন্ত খুলনা থেকে সব রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। পদ্মা সেতু হয়ে ওই দিন ভোরে জাহানাবাদ আন্তঃনগর ট্রেন খুলনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। তবে নিরাপত্তাজনিত কারণে রাতে ঢাকা থেকে খুলনাগামী ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।’
Manual6 Ad Code
তিনি জানান, ট্রেনটি দুপুরে ঢাকা থেকে ছেড়ে বেনাপোলে যাওয়ার পর রাতে সেখান থেকে সরাসরি খুলনায় ফিরে আসে। ২০ নভেম্বর ভোরে জাহানাবাদ আন্তঃনগর ট্রেনটি খুলনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা রয়েছে।
খুলনা মহানগর বিএনপির সভাপতি ও কেডিএর চেয়ারম্যান এস এম শফিকুল আলম মনা বলেন, ‘বাস মালিক ও শ্রমিকদের সঙ্গে আলোচনায় পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আপাতত যশোর-আরিচা হয়ে আগের রুটে বাস চালানোর আহ্বান জানানো হয়েছে। বাস চলাচল বন্ধ না রাখার জন্যও অনুরোধ করা হয়েছে তাদের। কিন্তু তারা ঝুঁকি নিতে চাচ্ছেন না। বাস মালিক ও শ্রমিকরা রুট পারমিটের বিষয়টি আলোচনায় তুললে জেলা প্রশাসক নিজেই জটিলতা নিরসনের আশ্বাস দেন। এরপর তারা আগের রুটে বাস চলাচল শুরু করতে সম্মত হন। তবে পদ্মা সেতু হয়ে কয়েকটি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।’