সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ ও অভিনেত্রী জ্যোতি: ডিএমপি
সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ ও অভিনেত্রী জ্যোতি: ডিএমপি
editor
প্রকাশিত November 19, 2026, 05:07 PM
Manual8 Ad Code
অনলাইন ডেস্ক
Manual8 Ad Code
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
তিনি বলেন, ‘নুরুল ইসলাম নাহিদ ও জ্যোতিকা জ্যোতির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই তাদের গ্রেপ্তার করা হয়েছে। সাবেক শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে হত্যা মামলাসহ মোট ১৪টি মামলা রয়েছে। দুজনকেই আজ আদালতে হাজির করা হবে।’
এদিকে রাজধানীতে ব্লক রেইড ও চিরুনি অভিযান জোরদার করেছে ডিএমপি। গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১০৭ জন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
Manual8 Ad Code
নিয়াজ মেহেদী জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় ব্লক রেইড ও চিরুনি অভিযান চালানো হচ্ছে। এসব অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য এবং নাশকতার অভিযোগে অভিযুক্তদের গ্রেপ্তার করা হচ্ছে।
Manual2 Ad Code
উল্লেখ্য, আজ দিবাগত রাতে উত্তরার ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের একটি বাসা থেকে নুরুল ইসলাম নাহিদকে আটক করে উত্তরা পশ্চিম থানা-পুলিশ।
অন্যদিকে, উত্তরায় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির বাসায় গভীর রাতে অভিযান চালিয়ে তাকে হেফাজতে নিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।