অনলাইন ডেস্ক
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে আগুন দেওয়া হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) রাত ১২টার দিকে উপজেলার গোড়াই এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।
পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে এ ঘটনায় কারা জড়িত, তা এখনো জানা যায়নি। জড়িতদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ।
ওসি বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।