সেনা ও অন্যান্য বাহিনীর কাছে নিরাপত্তা চাইল কাশিমপুর কারাগার কর্তৃপক্ষ
সেনা ও অন্যান্য বাহিনীর কাছে নিরাপত্তা চাইল কাশিমপুর কারাগার কর্তৃপক্ষ
editor
প্রকাশিত November 20, 2026, 12:53 AM
Manual3 Ad Code
অনলাইন ডেস্ক
Manual8 Ad Code
গাজীপুরের কাশিমপুর কারাগার ক্যাম্পাসের নিরাপত্তা ও টহল জোরদার করতে সেনাবাহিনী, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংস্থার সহযোগিতা চেয়েছে কারা কর্তৃপক্ষ। এ জন্য সংশ্লিষ্ট বাহিনী ও সংস্থাগুলোকে চিঠি দেওয়া হয়েছে।
Manual5 Ad Code
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপার হালিমা খাতুন।
কারাগার কর্তৃপক্ষ সূত্র জানায়, কাশিমপুর কারাগার ক্যাম্পাসে চারটি কেন্দ্রীয় কারাগার রয়েছে। বর্তমানে এসব কারাগারে রাজনৈতিক বন্দীসহ বিভিন্ন ধরনের প্রায় ১২ হাজার বন্দী আছে। কারাগার সরকারের অত্যন্ত স্পর্শকাতর ও সংবেদনশীল প্রতিষ্ঠান। এ কারণে চারটি কারাগারের নিরাপত্তা জোরদারের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্যান্য সংস্থার সহযোগিতা একান্ত প্রয়োজন বলে মনে করছে কর্তৃপক্ষ। এছাড়াও কারা ক্যাম্পাসের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও নিরাপত্তা টহল বাড়ানোর জন্য সংশ্লিষ্ট বাহিনী ও সংস্থাগুলোকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
Manual4 Ad Code
কারা কর্তৃপক্ষের চিঠিতে আরও উল্লেখ করা হয়, গত ১৮ নভেম্বর গাজীপুরের জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে কারাগারের নিরাপত্তা বাড়াতে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়ে একটি পত্র দেওয়া হয়। ওই পত্রের পরিপ্রেক্ষিতেই সংশ্লিষ্ট বাহিনী ও সংস্থাগুলোকে সহযোগিতা চেয়ে চিঠি পাঠানো হয়েছে। সেই চিঠি পাঠানো হয়েছে সাভার সেনানিবাসে ৯ পদাতিক ডিভিশনের সদর দপ্তরের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), গাজীপুরের পুলিশ কমিশনার, গাজীপুরের স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরবি) অধিনায়ক, কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসের অপারেশন শাখার কর্মকর্তার কাছে। এ ছাড়া অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আটটি দপ্তরে চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।
Manual5 Ad Code
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার হালিমা খাতুন বলেন, বর্তমানে কারাগারে গুরুত্বপূর্ণ মামলার আসামি রয়েছে। যেকোন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এই মূহুর্তে কড়া নজরদারি ও নিরাপত্তা প্রয়োজন। এজন্যে আইনশৃঙ্খলা বাহিনীর দফতরগুলোতে চিঠি দেয়া হয়েছে।