শাহদৌলা সরকারি কলেজে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
শাহদৌলা সরকারি কলেজে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
editor
প্রকাশিত November 20, 2026, 01:28 AM
Manual1 Ad Code
দোয়েল, বাঘা,(রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘা উপজেলার শাহদৌলা সরকারি কলেজ মিলনায়তনে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কলেজের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও প্রভাষক আব্দুল হানিফের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় সম্মানিত অতিথির মধ্যে বক্তব্য রাখেন,বাঘা উপজেলা নির্বাহী অফিসার মোঃ তকী ফয়সাল তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবু জাফর আলী ও রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এস এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার।
সভায় শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন প্রভাষক মোঃ তাহামিদুল ইসলাম, সুখী পান্ডে, মোঃ আলাউদ্দিন, শামসুদ্দিন আহমেদ মারুফ ও মোঃ মোস্তাফিজুর রহমান এটম। এছাড়া কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক আব্দুল গালিব বক্তব্য রাখেন।
অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন ডঃ মোঃ আব্দুল সালাম, লিটন ভূঁইয়া, সোহেল রানা, আকতার হোসেন, সোনিয়া বেগম, সুমিতা, হাসান মাহমুদ, বিথী, জহুরুল হক টনিজ ও শরিফা বেগম প্রমুখ।
বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন, নিয়মিত উপস্থিতি, পরীক্ষায় ভালো ফলাফল, মোবাইল ফোনের অপব্যবহার রোধ, শৃঙ্খলা রক্ষা ও কলেজের সার্বিক উন্নয়নে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত ভূমিকার উপর গুরুত্বারোপ করেন।
সভায় কলেজের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।