ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের জোরপুল এলাকায় একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) বেলা পৌনে ২টার দিকে মহাসড়কে রাখা লাব্বাইক পরিবহনের বাসে এ ঘটনা ঘটে।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেন।
Manual5 Ad Code
তিনি বলেন, বাসটিতে আগুন লাগার খবর পেয়ে দ্রুত আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাসটির ভেতরের সম্পূর্ণ অংশ পুড়ে যায়।
ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা উল্লেখ করেন, লোকজনের সঙ্গে কথা বলে এবং প্রাথমিক তদন্তে বাসটিতে নাশকতামূলক আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শী এক জন দাবি করেন, একটি মোটরসাইকেলে আসা ব্যক্তিরা বাসটিতে আগুন লাগিয়ে দ্রুত পালিয়ে যায়।
Manual5 Ad Code
এ বিষয়ে সাভার মডেল থানার ওসি মো. সাইফুল আলম বলেন, লাব্বাইক পরিবহনের একটি বাস মহাসড়কের পাশে গত দুদিন ধরে পার্ক করা ছিল। ধারণা করা হচ্ছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুর্বৃত্তরা এতে আগুন দিয়েছে।