আজ মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

খানজাহান আলীর মাজার দিঘির কুমির সরানোর সিদ্ধান্ত

editor
প্রকাশিত জুন ৩, ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ণ
খানজাহান আলীর মাজার দিঘির কুমির সরানোর সিদ্ধান্ত

Manual1 Ad Code

অনলাইন ডেস্ক

Manual8 Ad Code

বাগেরহাটে হজরত খানজাহান আলী (রহ.) মাজারসংলগ্ন দিঘিতে থাকা কুমিরটিকে জননিরাপত্তার স্বার্থে আপাতত অন্যত্র সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বন বিভাগের সহযোগিতায় কুমিরটি নিরাপদ স্থানে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হবে।

Manual8 Ad Code

মঙ্গলবার (২ জুন) রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় জেলা প্রশাসন, বন বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, মাজার কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, সাম্প্রতিক ঘটনার পর জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। মানুষের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কুমিরটিকে দিঘি থেকে সরিয়ে নিরাপদ স্থানে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে বন বিভাগের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাগেরহাট পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী জানান, কুমিরটি স্থানান্তরের প্রস্তুতির অংশ হিসেবে বুধবার খুলনা থেকে বিশেষজ্ঞদের একটি দল বাগেরহাটে আসবে। তারা কুমিরটির অবস্থান ও আচরণ পর্যবেক্ষণ করে ধরার কৌশল, স্থানান্তরের সময় এবং অন্যান্য কারিগরি বিষয় নির্ধারণ করবেন।

সম্প্রতি মাজারের দিঘিতে গোসল করতে নেমে ফাতেমা আক্তার নামে এক শিশু কুমিরের হামলার শিকার হয়। ওই ঘটনার পর এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়ে এবং দিঘিতে থাকা কুমিরটির বিষয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি ওঠে।

 

Manual7 Ad Code