আজ বৃহস্পতিবার, ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় বাস-অটোর মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

editor
প্রকাশিত জুন ৬, ২০২৫, ০২:১৩ অপরাহ্ণ
গাইবান্ধায় বাস-অটোর মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

Oplus_16908288


Manual7 Ad Code
গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
শুক্রবার (৬ জুন) বিকেল ৪টার দিকে পলাশবাড়ি উপজেলার মহদিপুর ইউনিয়নের গাইবান্ধা-পলাশবাড়ি আঞ্চলিক সড়কের দোকানঘর নামক এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
বিষয়টি মোবাইল ফোনে নিশ্চিত করেছেন পলাশবাড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টো।
নিহতরা হলেন, ওই উপজেলার খামার নড়াইল গ্রামের সাজ্জাদ হোসেনের ছেলে লিয়াকত (১৮), একই গ্রামের ওয়াদুদ প্রানের ছেলে ইউনুছ (২০) ও নছুর উদ্দিনের ছেলে গনি মিয়া (৪০)। তাদের মধ্যে গনি মিয়া অটোচালক ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা যমুনা লাইন পরিবহনের একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস গাইবান্ধার দিকে যাচ্ছিল।
 আর বিপরীত দিক পলাশবাড়িগামী ওই ব্যাটারিচালিত অটোরিকশাটি দোকানঘর নামক স্থানে এলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা চালকসহ ৩ জনই নিহত হয়।
এসময় আহত হয় আরও একজন। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাশবাড়ি উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা।
পলাশবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু বলেন, তাৎক্ষণিক খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেছে পলাশবাড়ি থানা পুলিশ। আহত একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।