আজ সোমবার, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

জুলাই গণহত্যা : মামলায় বেশি নাম থাকায় তদন্তে বিঘ্ন ঘটছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

editor
প্রকাশিত জুন ১০, ২০২৫, ০৮:৫৫ পূর্বাহ্ণ
জুলাই গণহত্যা : মামলায় বেশি নাম থাকায় তদন্তে বিঘ্ন ঘটছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

Oplus_16908288

Sharing is caring!


Manual5 Ad Code
সিনিয়র প্রতিবেদক:
জুলাই গণহত্যা মামলায় বেশি নাম থাকায় তদন্তে বিঘ্ন ঘটছে বলে জানিয়েছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (১০ জুন) গাজীপুরের গাছা থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগের কারণে যেসব পুলিশ কর্মকর্তা বরখাস্ত হয়েছিলেন, তদন্ত করে পুনরায় তাদের বিষয়ে বিবেচনা করা হবে। অনলাইন মামলা পদ্ধতি এরইমধ্যে চালু করা হয়েছে মামলা বাণিজ্য ঠেকাতে।
 সোমবার (৯ জুন) রাজধানীর যাত্রাবাড়ী থানা পরিদর্শন করে মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নির্দোষরা শাস্তি পাবেন না বলেই এখন পর্যন্ত কোনো অ্যাকশন নেওয়া হয়নি সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে। তবে অভিযোগ প্রমাণিত হলে, তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
জাহাঙ্গীর আলম বলেন, সাবেক রাষ্ট্রপতির বিদেশ যাওয়াকে কেন্দ্র করে ওই সময় কিশোরগঞ্জের এসপি ও তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়েছিল সেগুলোরও তদন্ত চলছে।
প্রসঙ্গত, গত ৮ জুন দিবাগত রাত দেড়টার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ডে চিকিৎসা শেষে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশে ফিরেছেন। গত ৮ মে দিবাগত রাত ৩টার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে (টিজি ৩৪০) ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি।
তার বিদেশ যাওয়ার বিষয়টি জানাজানি হলে দেশের রাজনৈতিক অঙ্গনে একের পর এক ঘটনা ঘটে। আন্দোলনের মুখে ১০মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের পতন হলে দলটির অনেক নেতাকর্মী দেশ ছাড়লেও দেশে অবস্থান করছিলেন আবদুল হামিদ। দীর্ঘ ৯ মাস পর চিকিৎসার জন্য ব্যাংককের উদ্দেশে দেশ ছাড়েন তিনি।
Manual1 Ad Code
Manual7 Ad Code