আজ রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে ডিবির অভিযানে ভারতীয় মদসহ আটক -১

editor
প্রকাশিত নভেম্বর ২৬, ২০২৪, ০১:৩৬ অপরাহ্ণ

Manual8 Ad Code

রেডটাইমস ডেস্ক মৌলভীবাজার:

Manual7 Ad Code

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে কমলগঞ্জ থানা এলাকা থেকে ১৪ বোতল ভারতীয় মদসহ রমেশ রবিদাস (২৭) নামে একজনকে আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৫ নভেম্বর) এসআই এইচ এম মাহমুদুর রহমানের নেতৃত্বে মৌলভীবাজার ডিবি পুলিশের একটি দল কমলগঞ্জ থানাধীন ভারতীয় সীমান্তবর্তী ধলই চা বাগানে অভিযান পরিচালনা করে।

Manual3 Ad Code

সোমবার বিকেলে মাধবপুর ইউনিয়নের ধলই চা বাগানের বর্ডার লাইনের জনৈক রমেশ রবিদাসের বসতঘরে তল্লাশি করে ১৪ বোতল (১০.৫ লিটার) ভারতীয় মদ জব্দ করা হয়। অবৈধ মাদক দ্রব্য নিজ হেফাজতে রাখায় রমেশ রবিদাসকে আটক করা হয়।

Manual8 Ad Code

আটককৃত রমেশ রবিদাস ধলই চা বাগানের গঙ্গারাম রবিদাসের ছেলে।

Manual5 Ad Code

এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।