নতুন কমিশনার নিয়োগ না হওয়া পর্যন্ত ডিএমপির দায়িত্বে সরওয়ার
নতুন কমিশনার নিয়োগ না হওয়া পর্যন্ত ডিএমপির দায়িত্বে সরওয়ার
editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০১:০০ পূর্বাহ্ণ
Manual7 Ad Code
অনলাইন ডেস্ক:
Manual3 Ad Code
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী পদত্যাগের পর তার স্থলাভিষিক্ত হিসেবে নতুন কেউ যোগ না দেওয়া পর্যন্ত ডিএমপি কমিশনারের রুটিন দায়িত্ব পালন করবেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত আইজি) মো. সরওয়ার।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) পুলিশ সদর দফতরের অ্যাডিশনাল ডিআইজি (পার্সোনেল ম্যানেজমেন্ট-১) শামিমা ইয়াছমিন খন্দকারের সই করা প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়, ‘ব্যক্তিগত ও পারিবারিক’ কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন শেখ মো. সাজ্জাত আলী। উল্লেখ্য, ২০২৪ সালের ২০ নভেম্বর ডিএমপির ৩৮তম কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়া সাজ্জাত আলীর চুক্তির মেয়াদ আগামী নভেম্বর পর্যন্ত ছিল। মেয়াদ শেষ হওয়ার ৯ মাস আগেই তিনি পদ থেকে সরে দাঁড়ালেন।
Manual1 Ad Code
বিসিএস পুলিশ ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা সাজ্জাত আলী বিগত আওয়ামী লীগ সরকারের সময় ২০১৬ সালের নভেম্বরে অতিরিক্ত আইজিপি থাকাকালীন চাকরিচ্যুত হয়েছিলেন।
২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের পর অন্তর্বর্তী সরকার তাকে ভূতাপেক্ষভাবে চাকরিতে পুনর্বহাল করে এবং গুরুত্বপূর্ণ এই ডিএমপি কমিশনারের দায়িত্বে নিযুক্ত করে।