আজ সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল

editor
প্রকাশিত জুন ২৮, ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ণ
পুলিশের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল

Manual1 Ad Code

অনলাইন ডেস্ক

  • সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন

পুলিশের শীর্ষ ও মাঠপর্যায়ে প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে সরকার। অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) থেকে পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ২১ জন কর্মকর্তাকে বদলি ও নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে। এর অংশ হিসেবে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন।

Manual7 Ad Code

রোববার (২৮ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

Manual8 Ad Code

প্রজ্ঞাপন অনুযায়ী, অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত মো. মুশফেকুর রহমানকে পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত আইজিপি হিসেবে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) থেকে পদোন্নতিপ্রাপ্ত ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইনকে সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামানকে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ টেলিকমে এবং র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) অতিরিক্ত মহাপরিচালক ফারুক আহমেদকে অতিরিক্ত আইজিপি হিসেবে হাইওয়ে পুলিশে পদায়ন করা হয়েছে।

Manual5 Ad Code

রদবদলের আওতায় প্রলয় চিসিমকে পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি) নোয়াখালীর ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সিআইডির ডিআইজি মিয়া মাসুদ করিমকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এফডিএমএন কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

Manual6 Ad Code

এদিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ ওসমান গণিকে পিটিসি রংপুরে এবং স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ডিআইজি এ কে এম মোশাররফ হোসেন মিয়াজীকে পিটিসি খুলনায় ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পুলিশ প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল, দক্ষ ও কার্যকর করতে এ বদলি ও পদায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।