মৌলভীবাজারে শ্রেষ্ঠ ওসি সদর মডেল থানার মোঃ সাইফুল ইসলাম
মৌলভীবাজারে শ্রেষ্ঠ ওসি সদর মডেল থানার মোঃ সাইফুল ইসলাম
editor
প্রকাশিত সেপ্টেম্বর ৭, ২০২৬, ১০:১০ অপরাহ্ণ
Manual3 Ad Code
মৌলভীবাজার প্রতিনিধি
Manual8 Ad Code
কর্মদক্ষতা ও পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবে আগস্ট-২০২৬ মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন,মৌলভীবাজার সদর মডেল থানার পুলিশ পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম।
Manual7 Ad Code
সোমবার (৭ সেপ্টেম্বর) মৌলভীবাজার পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে আগস্ট মাসের কর্মদক্ষতার ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মকর্তা ও পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়।
Manual5 Ad Code
এর মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হন- মোঃ সাইফুল ইসলাম। তাঁর এই অর্জনকে জেলা পুলিশের পক্ষ থেকে কর্মদক্ষতা ও পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।
মৌলভীবাজার সদর মডেল থানার ওসি মোঃ সাইফুল ইসলামের এ অর্জনে জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
সভায় সভাপতিত্ব করেন- পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম। শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার সাইফুল হকের সঞ্চালনায় সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
Manual8 Ad Code
এছাড়া শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন- সদর মডেল থানার এসআই রিপটন পুরকায়স্থ, শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার জুড়ী ট্রাফিকের টিএসআই মোঃ আলাউদ্দিন এবং শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন শ্রীমঙ্গল থানার এএসআই মোঃ আবু হানিফ।