আজ রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগাড়ায় ঘাতকের হাতে পল্লী ডাক্তার খুন, জনতার হাতে ঘাতক আটক

editor
প্রকাশিত মার্চ ২৪, ২০২৫, ০৩:৩৬ অপরাহ্ণ
লোহাগাড়ায় ঘাতকের হাতে পল্লী ডাক্তার খুন, জনতার হাতে ঘাতক আটক

Manual2 Ad Code

ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) :

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের কানুরাম বাজারে জনৈক ঘাতকের হাতে পল্লী ডাক্তার নুরুল হক (৫৫) নির্মমভাবে খুন হয়েছেন।

সোমবার (২৪ মার্চ) ইফতারের পূর্বে বাজার চত্বরে ঘটনাটি ঘটেছে। ঘটনার পরপরই স্থানীয় জনগণ কৌশলে ঘাতক সজিব বড়ুয়াকে আটক করেন। ডাক্তার নুরুল হক’র বাড়ি কলাউজান ইউনিয়নের পশ্চিম কলাউজান ৬ নং ওয়ার্ডস্থ বলি পাড়ায়। তাঁর পিতার নাম মৃত আজিজুর রহমান। ঘাতক সজিব বড়ুয়ার বাড়ি ইউনিয়নের পূর্ব কলাউজানের ৭ নং ওয়ার্ডস্থ জয়নগর বড়ুয়া পাড়ায়। তার পিতার নাম খোকা বড়ুয়া। বিষয়টি নিশ্চত করেছেন নিহতের বড় ভাই নুরুল আমীন।

Manual4 Ad Code

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘাতক একজন মাদকসেবী লোক। ঘটনার সময় ঘাতক সজিব বড়ুয়া নিহত ডাক্তারের দোকান চত্বরে বসে তার অপর সহযোগী নিয়ে মাদকদ্রব্য সেবন করছিল। ওই সময় নিহত ডাক্তার নুরুল হক ঘটনাটি দেখে তার প্রতিবাদ করে। প্রতিবাদকালে তর্ক-বিতর্কের এক পর্যায়ে পার্শ্ববর্তী টেইলারের দোকান থেকে কাচি এনে রাজিব বড়ুয়া নিহতের মুখমন্ডলে আঘাত করলে ডাক্তার নুরুল হক রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

Manual5 Ad Code

খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে গিয়ে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ নাহিদ হাসান আহতকে মৃত ঘোষণা করেন। এ সংবাদ লিখা পর্যন্ত নিহতের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

Manual1 Ad Code

Show quoted text