আইএমএফের সঙ্গে বৈঠকে নবম পে স্কেল নিয়ে কোনো আলোচনা হয়নি: অর্থমন্ত্রী
আইএমএফের সঙ্গে বৈঠকে নবম পে স্কেল নিয়ে কোনো আলোচনা হয়নি: অর্থমন্ত্রী
editor
প্রকাশিত জুলাই ১৩, ২০২৬, ০৬:৪২ অপরাহ্ণ
Manual4 Ad Code
অনলাইন ডেস্ক
Manual2 Ad Code
ঢাকা সফররত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধি দলের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে নবম জাতীয় পে স্কেল নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
Manual7 Ad Code
সোমবার (১৩ জুলাই) সচিবালয়ে আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
অর্থমন্ত্রী বলেন, বৈঠকে পে স্কেল নিয়ে কোনো আলোচনা হয়নি। তবে এ পর্যন্ত যেসব বিষয়ে আলোচনা হয়েছে, সেগুলোতে সন্তোষজনক অগ্রগতি হয়েছে।
Manual3 Ad Code
নতুন ঋণ কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, আইএমএফ নতুন ঋণ কর্মসূচির জন্য কিছু শর্ত দিয়েছে। সরকার সেসব শর্ত ধাপে ধাপে বাস্তবায়ন করবে।
আমির খসরু মাহমুদ চৌধুরী আরও জানান, বাংলাদেশের আর্থিক খাতের সংস্কার, কর খাতে প্রবৃদ্ধি এবং সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতিতে আইএমএফ প্রতিনিধি দল সন্তোষ প্রকাশ করেছে।