আজ বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

অটোপাসের দাবিতে উত্তাল জাতীয় বিশ্ববিদ্যালয়: উপাচার্যের গাড়ি ভাঙচুর

editor
প্রকাশিত এপ্রিল ৭, ২০২৬, ০৬:১২ অপরাহ্ণ
অটোপাসের দাবিতে উত্তাল জাতীয় বিশ্ববিদ্যালয়: উপাচার্যের গাড়ি ভাঙচুর

Manual6 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual6 Ad Code

অটোপাসের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের হাতে ফের হামলার শিকার হয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। সোমবার (৬ এপ্রিল) দুপুরে গাজীপুর ক্যাম্পাস থেকে ঢাকায় ফেরার পথে তার গাড়িবহরে এ হামলার ঘটনা ঘটে। এতে উপাচার্যের গাড়ি ভাঙচুর করা হয় এবং তিনি নিজেও শারীরিকভাবে লাঞ্ছিত হন।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ন্যাক্কারজনক ঘটনার তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিগ্রি তৃতীয় বর্ষের একদল শিক্ষার্থী অটোপাসের দাবিতে আন্দোলন করছিলেন। আন্দোলনের একপর্যায়ে তারা উপাচার্যের গাড়ি লক্ষ্য করে অতর্কিত হামলা চালায়। এর আগে গত বছরের ২১ মে একই দাবিতে আন্দোলনরত ২০২২ সালের স্নাতক (পাস) পরীক্ষার্থীদের হামলায়ও আহত হয়েছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। এ নিয়ে দায়িত্ব পালনকালে দ্বিতীয়বার তিনি শিক্ষার্থীদের আক্রমণের লক্ষ্যবস্তু হলেন।

হামলার পর এক প্রতিক্রিয়ায় উপাচার্য স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শিক্ষার্থীদের এই অন্যায্য দাবির কাছে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনোভাবেই নতি স্বীকার করবে না। তিনি বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয় অটোপাসের সংস্কৃতিতে বিশ্বাসী নয়। শিক্ষার গুণগত মান বজায় রাখার স্বার্থে ভবিষ্যতে অটোপাস কিংবা গ্রেস নম্বর প্রদানের বিষয়টি কঠোরভাবে নিরুৎসাহিত করা হবে।’

Manual7 Ad Code

তিনি বলেন, একবার অটোপাসের সুযোগ দেওয়া হলে দেশের সামগ্রিক শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। তাই এ ধরনের অযৌক্তিক দাবি মেনে নেওয়ার কোনো সুযোগ নেই।

উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন আরও কঠোর আইনি ও প্রশাসনিক অবস্থানে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছে বলেও তিনি জানান।

Manual2 Ad Code

 

Manual8 Ad Code