আজ মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলা নিয়ে বাংলাদেশের চূড়ান্ত সিদ্ধান্ত!

editor
প্রকাশিত জানুয়ারি ১৭, ২০২৬, ০৯:০৮ অপরাহ্ণ
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলা নিয়ে বাংলাদেশের চূড়ান্ত সিদ্ধান্ত!

Manual4 Ad Code

অনলাইন ডেস্ক

Manual7 Ad Code

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সাথে বিসিবির আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে। রাজনৈতিক ও নিরাপত্তা ইস্যুর কারণে ভারতে দল না পাঠানোর অনড় সিদ্ধান্ত জানানোর পর, উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে ঢাকায় এসেছেন আইসিসির ইন্টিগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেভ।

Manual7 Ad Code

শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে বিসিবির শীর্ষ কর্মকর্তাদের সাথে তাঁর দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিসিবি আনুষ্ঠানিকভাবে তাদের দাবি পুনর্ব্যক্ত করেছে। বিসিবির পক্ষ থেকে পরিষ্কার জানানো হয়েছে যে, বর্তমান প্রেক্ষাপটে ক্রিকেটার, সমর্থক এবং গণমাধ্যমকর্মীদের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তর করতে হবে। লজিস্টিক জটিলতা এড়াতে প্রয়োজনে বাংলাদেশকে ভিন্ন কোনো গ্রুপে সরিয়ে নেওয়ার প্রস্তাবও আলোচনায় এসেছে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম এবং ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীনসহ বোর্ডের নীতিনির্ধারকরা সরকারের উদ্বেগ ও দেশের মানুষের সেন্টিমেন্ট আইসিসির প্রতিনিধিদের কাছে বিস্তারিতভাবে তুলে ধরেন।

Manual3 Ad Code

অনলাইনে এই বৈঠকে যুক্ত ছিলেন আইসিসির ইভেন্টস বিভাগের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনাও। আইসিসি প্রতিনিধিরা বিসিবির প্রস্তাবগুলো গুরুত্বের সাথে শুনলেও তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত দেননি। বোর্ড সূত্রে জানা গেছে, এই আলোচনার সারসংক্ষেপ আইসিসি সভাপতি জয় শাহর কাছে উপস্থাপন করা হবে এবং তাঁর সাথে আলোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্ত দ্রুত জানিয়ে দেওয়া হবে।

Manual4 Ad Code

বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আলোচনা অত্যন্ত গঠনমূলক হয়েছে এবং দুই পক্ষই একটি সম্মানজনক সমাধানের জন্য নিয়মিত যোগাযোগ রক্ষা করতে একমত হয়েছে।
বিশ্বকাপের সূচি ঘনিয়ে আসায় ক্রিকেটপ্রেমীদের নজর এখন দুবাইয়ের দিকে, যেখান থেকে আসবে বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্যের চূড়ান্ত ফয়সালা।