আজ বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

গম্ভীরকে সোশ্যাল মিডিয়া এড়ানোর পরামর্শ রাহানের

editor
প্রকাশিত জানুয়ারি ২৬, ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ণ
গম্ভীরকে সোশ্যাল মিডিয়া এড়ানোর পরামর্শ রাহানের

Manual8 Ad Code

অনলাইন ক্রীড়া ডেস্ক:

ভারতের সাবেক টেস্ট অধিনায়ক অজিঙ্কা রাহানে মনে করেন, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ না হওয়া পর্যন্ত প্রধান কোচ গৌতম গম্ভীরের সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকাই ভালো। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ কংগ্রেস সাংসদ শশী থারুরের সঙ্গে গম্ভীরের কথোপকথনের প্রেক্ষাপটে এই মন্তব্য করেন রাহানে।

Manual2 Ad Code

ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে রাহানে বলেন, ‘এই বিষয়ে আমার একটাই কথা, গম্ভীরের সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকা উচিত। মানুষ কী বলছে বা কী লিখছে, তা নিয়ে না ভেবে বড় আসন্ন টুর্নামেন্টে মনোযোগ দেওয়া জরুরি।

তিনি এখন ভারতের কোচ, যা একটি অত্যন্ত দায়িত্বশীল দায়িত্ব। আমিও নিজের সময়ে সোশ্যাল মিডিয়া এড়িয়ে চলতাম।’

Manual6 Ad Code

আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে দলের প্রস্তুতি ও মনোযোগ ধরে রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন রাহানে।

এর আগে নাগপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের সময় শশী থারুরের সঙ্গে সাক্ষাৎ করেন গম্ভীর। পরে থারুর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে গম্ভীরের নেতৃত্ব ও মানসিক দৃঢ়তার প্রশংসা করেন। ওই পোস্টের জবাবে গম্ভীর ব্যঙ্গাত্মক মন্তব্য করে কোচের ‘সীমাহীন ক্ষমতা’ নিয়ে চলা বিতর্কের ইঙ্গিত দেন।

Manual6 Ad Code

এদিকে গম্ভীরের সঙ্গে অভিজ্ঞ ক্রিকেটার রোহিত শর্মা ও বিরাট কোহলির সম্পর্ক নিয়ে গুঞ্জনও শোনা যাচ্ছে।

Manual2 Ad Code

টেস্ট ক্রিকেট থেকে তাদের অবসরের পর থেকেই নাকি মতবিরোধ তৈরি হয়েছে, এমন খবরও প্রকাশ পেয়েছে। অতীতে আইপিএলে গম্ভীর ও কোহলির মধ্যে সংঘর্ষের ঘটনাও এই জল্পনা আরও উসকে দিয়েছে।
তবে ভারতের ব্যাটিং কোচ সিতাংশু কোটাক এসব গুজব নাকচ করে দিয়েছেন। তিনি জানান, রোহিত ও কোহলি নিয়মিতভাবেই গম্ভীরের সঙ্গে আলোচনা করছেন। ‘ওয়ানডে ফরম্যাট, ম্যাচ পরিকল্পনা এবং ২০২৭ সালের বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ হচ্ছে,’ বলেন কোটাক।