ঘরের ছেলে লিওনেল মেসিকে ফেরানোর অনেক দিনের স্বপ্ন নিওয়েলস ওল্ড বয়েজের। সেটা তার ক্যারিয়ারে শেষভাগে অল্প সময়ের জন্য হলেও। সেই লক্ষ্যে পরিকল্পনা সাজিয়েই এবার তারা মাঠে নেমেছে।
আর্জেন্টাইন ক্লাবটির প্রথম সহ-সভাপতি হুয়ান মানুয়েল মেদিনা এই উদ্যোগের বিষয়টি জানিয়েছেন। ২০২৭ সালের প্রথম অর্ধেই মেসিকে নিওয়েলসের জার্সিতে খেলানোর স্বপ্ন দেখছে তারা।
Manual6 Ad Code
“এই প্রকল্প কেবল নিওয়েলসকে কেন্দ্র করে নয়। এতে যুক্ত রোজারিও শহর, এই প্রদেশ এবং আর্জেন্টাইন ফুটবল।”
Manual5 Ad Code
নিওয়েলসের যুব দলে খেলে বেড়ে ওঠা মেসি ১৩ বছর বয়সে যোগ দেন বার্সেলোনায়। সেখানেই কাটিয়ে দেন ক্যারিয়ারের অধিকাংশ সময়। পরে অবশ্য ইচ্ছার বিরুদ্ধে ২০২১ সালে প্রিয় ঠিকানা ছেড়ে পাড়ি জমান পিএসজিতে।
ফরাসি ক্লাবটিতে দুই বছর তার ভালো কাটেনি এবং এরপর তিনি যোগ দেন ইন্টার মায়ামিতে। যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে সময়টা অবশ্য দুর্দান্ত কাটছে তার। ৩৮ বছর পেরিয়েও এখনও তিনি নিয়মিত মাঠে জাদুকরি ফুটবল উপহার দিচ্ছেন।
Manual7 Ad Code
২০১৮ সালে পথচলা শুরু করা ক্লাবটি তার কাঁধে চড়েই উঠে এসেছে শিরোপা লড়াইয়ে। ইতোমধ্যে তিনটি ট্রফি ঘরেও তুলেছে তারা। এর মধ্যে গত মৌসুমেই পেয়েছে সর্বোচ্চ সাফল্য, এমএলএস কাপ। প্রতিটি শিরোপা জয়েই আছে মেসির অসামান্য অবদান।
মেজর লিগ সকারের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা দুইবার সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন মেসি, গত দুই আসরে। গত অক্টোবরে ক্লাবটির সঙ্গে নতুন চুক্তিও করেন তিনি, এর ফলে ২০২৮ সালের শেষ পর্যন্ত ক্লাবটিতে থাকবেন এই মহাতারকা।
Manual3 Ad Code
তাই মেসিকে পাকাপাকিভাবে দলে পাওয়া নিওয়েলসের জন্য নিশ্চিতভাবেই কঠিন হবে। তবে মানুয়েল মেদিনা বেশ আত্মবিশ্বাসী।
মেসিকে ফেরানো কেবল যে নিওয়েলসের ফুটবলের সাধারণ পথচলা ঘিরে নয়, তা তো সরাসরিই বললেন তিনি। কৌশলগত পুরো পরিকল্পনাটি নাকি ২০২৪ সালেই করা, মেসিকে পাওয়া এর গুরুত্বপূর্ণ অংশ।
ক্লাবের সামগ্রিক উন্নয়ন সাধন, প্রতিদ্বন্দ্বিতামূলক আবহ তৈরি এবং ফুটবল বিশ্বে এই ক্লাবকে উঁচুতে তুলে ধরার পরিকল্পনা হাতে নিয়েছে নিওয়েলস কর্তৃপক্ষ।
গণমাধ্যমের খবর, মেসির প্রতিনিধির সঙ্গে ইতোমধ্যে অনানুষ্ঠানিকভাবে আলোচনা শুরু করেছে ক্লাবটি। যদিও তেমন উল্লেখযোগ্য কোনো অগ্রগতি এখনও হয়নি।