আজ বৃহস্পতিবার, ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

মার্কিন প্রশাসনের মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের!

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৬:৫০ অপরাহ্ণ
মার্কিন প্রশাসনের মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের!

মার্কিন প্রশাসনের মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের!


Manual6 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন বাণিজ্যদূতের এক্স অ্যাকাউন্টে প্রকাশিত ভারতের মানচিত্র নিয়ে বিতর্ক শুরু হয়েছে। এই মানচিত্রে পুরো কাশ্মীরকে ভারতের অন্তর্ভুক্ত করে দেখানো হয়েছে।

Manual2 Ad Code

শনিবার (৭ ফেব্রুয়ারি) ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির কথা জানিয়ে দেয়া পোস্টে মানচিত্রটি যোগ করা হয়।

বৃহত্তর কাশ্মীরের ওপর সবমিলিয়ে তিনটি দেশের দাবি ও দখল রয়েছে। এর মধ্যে ভারত এবং পাকিস্তান দুই দেশই পুরো কাশ্মীর নিজেদের দাবি করে। তবে দুই দেশই কাশ্মীরের অংশবিশেষ নিয়ন্ত্রণ করে। অন্যদিকে কাশ্মীরের আকসাই চিন অংশ চীনের দখলে রয়েছে।

মার্কিন প্রশাসনের নতুন মানচিত্র নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি পাকিস্তান ও চীন। তবে নতুন মানচিত্রের মাধ্যমে ট্রাম্প প্রশাসন কাশ্মীর ইস্যুতে কার্যত ভারতের দাবিই মেনে নিল বলে দাবি করছে ভারতীয় গণমাধ্যমগুলো। এর আগে মার্কিন প্রশাসন ভারতের যত মানচিত্র প্রকাশ করেছিল তাতে পাকিস্তান ও চীন নিয়ন্ত্রিত কাশ্মীর ছিল না, এবারই প্রথম এমনটা দেখা গেল।

Manual7 Ad Code

সাম্প্রতিক সময়ে পাকিস্তানের সঙ্গে মার্কিন প্রশাসনের উষ্ণ সম্পর্ক দেখা গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথিত ‘বোর্ড অব পিসেও’ যোগ দিয়েছে পাকিস্তান। এর মধ্যে এমন মানচিত্র ইসলামাবাদের জন্য বড় ধাক্কা বলেই বিবেচিত হবে বলে ধারণা বিশ্লেষকদের।

প্রসঙ্গত, দীর্ঘ টানাপড়েনের পর অবশেষে বাণিজ্য সমঝোতায় পৌঁছেছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনালাপের পর এ সিদ্ধান্ত জানান ট্রাম্প। এই সিদ্ধান্ত অনুযায়ী ভারতের ওপর আরোপিত ৫০ শতাংশ শুল্ক কমে ১৮ শতাংশে নেমেছে।

Manual5 Ad Code

সূত্র: এনডিটিভি

Manual2 Ad Code