আজ বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগসহ সবার গণতান্ত্রিক অধিকার নিশ্চিতের সুপারিশ কমনওয়েলথের

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ণ
আওয়ামী লীগসহ সবার গণতান্ত্রিক অধিকার নিশ্চিতের সুপারিশ কমনওয়েলথের

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক:

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগসহ সব রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে নতুন সরকারের কাছে সুপারিশ করেছে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক মিশন।

Manual3 Ad Code

শনিবার (১৪ ফেব্রুয়ারী) নির্বাচন-পরবর্তী প্রতিক্রিয়ায় পর্যবেক্ষক মিশনের পক্ষ থেকে এ সুপারিশ করা হয়।

Manual4 Ad Code

প্রতিনিধিদলটি জানায়, ‘নতুন সরকারের প্রতি আমাদের সুপারিশ থাকবে—ভবিষ্যতে আওয়ামী লীগসহ সব রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা।’

নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছে পর্যবেক্ষক মিশন। তারা জানায়, গণভোটে জনগণের সমর্থনের বাস্তবায়ন দেশের ভিত্তি আরও মজবুত করবে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনকেন্দ্রিক কার্যক্রম উদ্বেগজনক ছিল বলে মনে করে মিশনটি। প্রতিনিধিদলটি আরও জানায়, অনলাইনে ছড়ানো বিভ্রান্তি মোকাবিলায় কার্যকর ভূমিকা নেওয়া প্রয়োজন। নির্বাচনের ফলাফল নিয়ে কোনো অভিযোগ থাকলে তা আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমাধানেরও আহ্বান জানিয়েছে কমনওয়েলথ পর্যবেক্ষক মিশন।

এর আগে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিযোগিতামূলক ও অংশগ্রহণমূলক হয়েছে উল্লেখ করে সন্তুষ্টি জানায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশন। তবে নারী প্রার্থীর স্বল্পতা, বিচ্ছিন্ন রাজনৈতিক সহিংসতা এবং অনলাইনে বিভ্রান্তিমূলক প্রচার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তারা।

Manual5 Ad Code

শনিবার সকালে রাজধানীতে আয়োজিত ব্রিফিংয়ে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস এই মূল্যায়ন তুলে ধরেন। তিনি বলেন, ২০০৮ সালের পর প্রথমবারের মতো একটি অংশগ্রহণমূলক ও সত্যিকার অর্থে প্রতিযোগিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচন আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে অনেকাংশে সামঞ্জস্যপূর্ণ ছিল এবং মানুষের মৌলিক স্বাধীনতাও ছিল গ্রহণযোগ্য।

ইভার্স ইজাবস আরও জানান, নির্বাচন কমিশন স্বাধীন ও স্বচ্ছভাবে কাজ করে অংশীজনদের আস্থা বজায় রাখতে সক্ষম হয়েছে। তবে আইনি নিশ্চয়তা ও জবাবদিহি বাড়াতে আরও সংস্কারের প্রয়োজন বলে মনে করে ইইউ মিশন।

 

Manual8 Ad Code

 

তথ্য সুএঃ ইনডিপেনডেন্ট