ইরানে অভিযানের সময় আমেরিকার ৩ সেনা নিহত, গুরুতর আহত ৫
ইরানে অভিযানের সময় আমেরিকার ৩ সেনা নিহত, গুরুতর আহত ৫
editor
প্রকাশিত মার্চ ১, ২০২৬, ১১:০৩ অপরাহ্ণ
Manual3 Ad Code
অনলাইন ডেস্ক:
Manual5 Ad Code
ইরানে অভিযান পরিচালনার সময় যুক্তরাষ্ট্রের তিন সেনাসদস্য নিহত হয়েছেন। মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, এই অভিযানে আরও পাঁচজন সেনাসদস্য গুরুতর আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
Manual6 Ad Code
শনিবার ইরানে মার্কিন ও ইসরায়েলি বাহিনী হামলা শুরু করার পর এই প্রথম নিজেদের সেনা হতাহতের খবর আনুষ্ঠানিকভাবে জানাল যুক্তরাষ্ট্র। ইরানের পক্ষ থেকে পাল্টা প্রতিরোধের মুখে এই হতাহতের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।