ইরানে হামলার মাত্রা আরও বাড়বে: ইসরায়েল প্রধানমন্ত্রী নেতানিয়াহু
ইরানে হামলার মাত্রা আরও বাড়বে: ইসরায়েল প্রধানমন্ত্রী নেতানিয়াহু
editor
প্রকাশিত March 2, 2026, 01:33 AM
Manual1 Ad Code
আন্তর্জাতিক ডেস্ক:
Manual8 Ad Code
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তিনি ইরানের বিরুদ্ধে ‘অভিযান চালিয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছেন।’
Manual8 Ad Code
প্রতিরক্ষামন্ত্রী, চিফ অব স্টাফ এবং মোসাদ সিকিউরিটি সার্ভিসের প্রধানের সাথে এক বৈঠকের সময় এই নির্দেশ দিয়েছেন তিনি।
Manual4 Ad Code
তেল আবিবের কিরিয়ার ছাদ থেকে দেওয়া এক বক্তব্যে নেতানিয়াহু বলেছেন, ‘আমাদের বাহিনী এখন সর্বোচ্চ শক্তি নিয়ে তেহরানের কেন্দ্রে হামলা করছে এবং আগামী দিনগুলোতে এই হামলার মাত্রা আরো বাড়বে।’
‘যদিও এই দিনগুলো দুঃখের দিন। গতকাল তেল আবিবে এবং আজকে বেইত সেমেশে আমরা আমাদের প্রিয় মানুষদের হারিয়েছি। এই পরিবারগুলোর প্রতি আমার হৃদয়ের গভীর থেকে সমবেদনা জানাচ্ছি এবং আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করছি’ – বলেছেন নেতানিয়াহু।
ইসরায়েলের ‘অস্তিত্ব ও ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য’ তেহরানে এই অভিযানে ‘আইডিএফ পূর্ণ শক্তি’ নিয়ে নামছে বলে জানিয়েছেন নেতানিয়াহু।