আজ বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

আবুধাবির জ্বালানি ট্যাংক টার্মিনালে আঘাত হানল ড্রোন

editor
প্রকাশিত মার্চ ৩, ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ণ
আবুধাবির জ্বালানি ট্যাংক টার্মিনালে আঘাত হানল ড্রোন

Manual1 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক

Manual2 Ad Code

আবুধাবির জ্বালানি ট্যাংক টার্মিনালে আঘাত হানল ড্রোন
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির একটি জ্বালানি ট্যাংক টার্মিনালে আঘাত হেনেছে ড্রোন। এতে করে সেখানে আগুন লেগে যায়। তবে এ আগুন দ্রুত সময়ের মধ্যে নিয়ন্ত্রণে আনার তথ্য দিয়েছে দেশটি।

Manual3 Ad Code

আবুধাবির মিডিয়া অফিস এ ব্যাপারে এক বিবৃতিতে সোমবার বলেছে, “মুসাফ্ফা জ্বালানি ট্যাংক টার্মিনালে একটি ড্রোন আঘাত হেনেছে। এতে সেখানে আগুন লেগে যায়।

আবুধাবি কর্তৃপক্ষ আগুন নেভাতে সেখানে যায় এবং দ্রুত আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ ঘটনায় কেউ আহত হননি এবং সেখানকার কার্যক্রমেও কোনো ব্যাঘাত ঘটেনি।”

সূত্র: আলজাজিরা

Manual1 Ad Code