দ্বিতীয়বারের মতো পুতিন-পেজেশকিয়ান ফোনালাপ, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা
দ্বিতীয়বারের মতো পুতিন-পেজেশকিয়ান ফোনালাপ, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা
editor
প্রকাশিত মার্চ ১১, ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ণ
Manual3 Ad Code
অনলাইন ডেস্ক:
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।
Manual6 Ad Code
মঙ্গলবার (১০ মার্চ) ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়, দুই নেতার আলোচনায় মধ্যপ্রাচ্যে চলমান ‘ইসরায়েল-যুক্তরাষ্ট্র আগ্রাসন’ এবং আঞ্চলিক সংকট নিরসনের বিষয়টি প্রাধান্য পেয়েছে।
Manual1 Ad Code
মঙ্গলবারের এই ফোনালাপে ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
Manual6 Ad Code
ক্রেমলিন জানিয়েছে, ইরান অভিমুখে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সামরিক অভিযানের ফলে মধ্যপ্রাচ্যে যে অস্থিরতা তৈরি হয়েছে, তা নিয়ে দুই নেতা পুনরায় মতবিনিময় করেছেন। প্রেসিডেন্ট পুতিন এই সংকটে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
ক্রেমলিনের প্রেস অফিসের দেওয়া এক বিবৃতি অনুযায়ী, গত ৬ মার্চ পারস্য উপসাগরীয় দেশগুলোর নেতাদের সঙ্গে আলোচনার পর পুতিন পেজেশকিয়ানের সঙ্গে কথা বলেছিলেন।
এ ছাড়া গত ৯ মার্চ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও টেলিফোনে আলোচনা করেন রুশ প্রেসিডেন্ট।
Manual3 Ad Code
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরান অভিমুখে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তেহরানসহ ইরানের প্রধান শহরগুলোতে ব্যাপক হামলা চালানো হয়। হোয়াইট হাউসের পক্ষ থেকে এই হামলার সপক্ষে ইরানের সম্ভাব্য পরমাণু ও ক্ষেপণাস্ত্র হুমকির কথা বলা হয়েছে। হামলার প্রথম দিনেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন।
পরবর্তীতে ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তু এবং বাহরাইন, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলার ঘোষণা দেয়। উদ্ভূত পরিস্থিতিতে আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে পুতিন ইরান ও যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতৃত্বের সঙ্গে এই যোগাযোগ বজায় রাখছেন।