যুদ্ধ কতদিন চলবে বলতে পারছি না, বললেন নেতানিয়াহু
ইরানের বিরুদ্ধে যুদ্ধ কতদিন চলবে তার ধারণা দিতে পারবেন না বলে জানিয়েছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
Manual8 Ad Code
বুধবার রাজনৈতিক ও সামরিক নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন তিনি। ওই সময় মন্ত্রীদের নেতানিয়াহু এ তথ্য জানান।
Manual2 Ad Code
নেতানিয়াহু বলেছেন, “এখনো অনেক টার্গেট রয়েছে। কিন্তু আমাদের গতি অসাধারণ এবং আমরা সময়ের চেয়ে এগিয়ে আছি। তবে যুদ্ধ কতদিন চলবে সেটির ধারণা আপনাদের দিতে পারব না।”
Manual5 Ad Code
এছাড়া আজ রাতে ইসরায়েলজুড়ে বিস্তৃত ও বড় হামলা হতে পারে বলেও সতর্কতা দেন। বিশেষ করে হিজবুল্লাহ বিপুল রকেট ছুড়তে পারে।
ইতিমধ্যেই ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে একসঙ্গে প্রায় ১০০ রকেট ছুড়েছে হিজবুল্লাহ।