আজ , ,

মধ্যপ্রাচ্যে মোতায়েন হতে পারে ইউএস আর্মির এক হাজার সেনা

editor
প্রকাশিত March 25, 2026, 06:52 PM
মধ্যপ্রাচ্যে মোতায়েন হতে পারে ইউএস আর্মির এক হাজার সেনা

Manual1 Ad Code

অনলাইন ডেস্ক:

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে সামরিক ও কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে।

Manual8 Ad Code

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ইউএস আর্মির ৮২তম এয়ারবর্ন ডিভিশনের প্রায় ১ হাজার সেনা সদস্য আগামী কয়েক দিনের মধ্যে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হতে পারে। এর ফলে অঞ্চলটিতে মার্কিন সামরিক উপস্থিতি আরও বাড়বে।

এদিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা অব্যাহত রয়েছে। ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ইন্ডিয়া টুডেকে জানিয়েছেন, এই জলপথ দিয়ে নিরাপদ চলাচলের জন্য ফি আদায় অব্যাহত রাখবে তেহরান।

Manual5 Ad Code

এর মধ্যেই কূটনৈতিক তৎপরতাও চলছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানের সঙ্গে আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন। তিনি আশা প্রকাশ করেন, একটি সমঝোতা কাছাকাছি রয়েছে।

Manual1 Ad Code

অন্যদিকে, সিএনএনকে দেওয়া এক ইরানি সূত্র জানিয়েছে, যুদ্ধের অবসানে টেকসই কোনো প্রস্তাব পেলে তা বিবেচনায় নিতে প্রস্তুত তেহরান।

Manual7 Ad Code

সূত্র: সিএনএন, ইন্ডিয়া টুডে