আজ শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

৫০০ মার্কিন সেনার ওপর ইরানের ভয়াবহ হামলা, হতাহতদের সরিয়ে নিতে লাগে কয়েক ঘণ্টা

editor
প্রকাশিত মার্চ ২৯, ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ণ
৫০০ মার্কিন সেনার ওপর ইরানের ভয়াবহ হামলা, হতাহতদের সরিয়ে নিতে লাগে কয়েক ঘণ্টা

৫০০ মার্কিন সেনার ওপর ইরানের ভয়াবহ হামলা, হতাহতের সরিয়ে নিতে লাগে কয়েক ঘণ্টা


Manual6 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ৫০০ মার্কিন সেনাকে লক্ষ্য করে ভয়াবহ এক হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের এক বার্তায় বলা হয়, এই হামলায় মার্কিন সেনাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এতে হতাহতের সংখ্যা নিয়ে কোনও তথ্য দেয়া হয়নি।

Manual3 Ad Code

শনিবার (২৮ মার্চ) সদর দপ্তরের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জোলফাকারি বলেন, ‘শক্তিশালী হামলার’ মুখে মার্কিন বাহিনী তাদের ঘাঁটি ত্যাগ করে বাইরে দুটি স্থানে আশ্রয় নিয়েছে। এর মধ্যে প্রথম আশ্রয়স্থলটি দুবাইয়ে অবস্থিত, যেখানে ৪০০-র বেশি সেনা সদস্য অবস্থান করছিলেন। আর দ্বিতীয় স্থানটিতে ১০০-র বেশি সদস্য ছিলেন।

Manual3 Ad Code

উভয় স্থানেই ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্স ও নৌবাহিনী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। মুখপাত্র জানান, এই হামলায় ‘অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। হামলার পর কয়েক ঘণ্টা ধরে অ্যাম্বুলেন্সে করে মার্কিন সেনা ও কমান্ডারদের সরিয়ে নেয়া হয় বলেও দাবি করেন তিনি।

বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন সামরিক কমান্ডারদের সতর্ক করে জানানো হচ্ছে, এই অঞ্চল ‘মার্কিন সেনাদের কবরস্থানে’ পরিণত হবে। আত্মসমর্পণই এখন তাদের সামনে একমাত্র বিকল্প।

এ ছাড়া পারস্য উপসাগরের জলসীমায় আইআরজিসি অন্তত ছয়টি মার্কিন কৌশলগত নৌযানকে লক্ষ্যবস্তু করেছে বলেও এই বার্তায় জানানো হয়। এসব হামলায় বহু মার্কিন সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইরান। এক্ষেত্রেও হতাহতের সংখ্যা নিয়ে নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি।

Manual8 Ad Code

সূত্র: প্রেস টিভি

 

Manual7 Ad Code