ট্রাম্পের পোস্ট; ইরানের সংবাদমাধ্যমগুলো হয় পাগল, না হয় পুরোপুরি দুর্নীতিগ্রস্ত
ট্রাম্পের পোস্ট; ইরানের সংবাদমাধ্যমগুলো হয় পাগল, না হয় পুরোপুরি দুর্নীতিগ্রস্ত
editor
প্রকাশিত এপ্রিল ১২, ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ণ
Manual6 Ad Code
অনলাইন ডেস্ক:
Manual5 Ad Code
ইরানের সঙ্গে ইসরাইল-যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ পরিস্থিতির খবর পরিবেশন নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের একাধিক সংবাদমাধ্যমের তীব্র সমালোচনা করেছেন। তার অভিযোগ, গণমাধ্যমগুলো এমনভাবে প্রতিবেদন প্রকাশ করছে, যাতে মনে হচ্ছে যুক্তরাষ্ট্র যুদ্ধক্ষেত্রে পিছিয়ে পড়ছে বা দুর্বল অবস্থানে রয়েছে। তার মতে বাস্তবতার সঙ্গে মোটেই বিষয়টি সঙ্গতিপূর্ণ নয়।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, কিছু সংবাদমাধ্যম হয়ত বাস্তবতা থেকে বিচ্যুত হয়ে গেছে, নয়ত ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। তার দাবি অনুযায়ী, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইরানের সামরিক শক্তিকে ব্যাপকভাবে ধ্বংস করে দিয়েছে।
Manual8 Ad Code
তিনি উল্লেখ করেন, ইরানের নৌবাহিনী, বিমানবাহিনীসহ বিভিন্ন প্রতিরক্ষা অবকাঠামো কার্যত অচল করে দেওয়া হয়েছে এবং তাদের শীর্ষ নেতৃত্বের অনেকেই নিহত হয়েছেন।
এছাড়া ট্রাম্প আরও বলেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী খুব শিগগিরই পুনরায় খুলে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। তার ভাষ্য, তেল পরিবহন পরিস্থিতিও দ্রুত স্বাভাবিক হয়ে আসছে এবং তেলবাহী জাহাজগুলো যুক্তরাষ্ট্রের দিকে আসতে শুরু করেছে।
Manual2 Ad Code
তবে এসব ইতিবাচক অগ্রগতির পরও, সংবাদমাধ্যমের প্রতিবেদনগুলোতে এমন চিত্র তুলে ধরা হচ্ছে যেন যুক্তরাষ্ট্রই এই সংঘাতে পিছিয়ে রয়েছে। ট্রাম্পের মতে, এই ধরনের উপস্থাপন জনসাধারণকে বিভ্রান্ত করছে।
যদিও তিনি সংবাদমাধ্যমের কঠোর সমালোচনা করেছেন, তবুও নির্দিষ্ট করে কোন কোন গণমাধ্যম ইরান যুদ্ধ সম্পর্কিত ভুয়া বা ভুল তথ্য প্রচার করেছে—তা স্পষ্ট করে উল্লেখ করেননি।