তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৬ জনের বহর নিয়ে বাংলাদেশে পা রেখেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। সোমবার (১৩ এপ্রিল) সকালেই ঢাকায় আসেন ৩ জন।
এরপর রাত ১১টায় বাকিদের নিয়ে ঢাকায় অবতরণ করে মূল বহরকে বহনকারী সিঙ্গাপুরের একটি এয়ারলাইন্স। তারপর কড়া নিরাপত্তায় তাদের টিম হোটেলে নিয়ে যাওয়া হয়।
আগামী ১৭ ও ২০ এপ্রিল বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এরপর চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ২৩ এপ্রিল সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলবে দুই দল।
Manual2 Ad Code
চট্টগ্রামেই টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ যথাক্রমে ২৭ ও ২৯ এপ্রিল খেলবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ২ মে মিরপুরে তৃতীয় ও শেষ ম্যাচ খেলবে এই দুই দল।