আজ , ,

নেতানিয়াহুকে ট্রাম্পের ‘চাপ’, যুদ্ধবিরতির আলাপে বসছে ইসরায়েল-লেবানন

editor
প্রকাশিত April 16, 2026, 04:39 PM
নেতানিয়াহুকে ট্রাম্পের ‘চাপ’, যুদ্ধবিরতির আলাপে বসছে ইসরায়েল-লেবানন

Manual1 Ad Code

অনলাইন ডেস্ক

Manual4 Ad Code

চলমান সংঘাত নিয়ে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে আজ বৃহস্পতিবার ফোনালাপ করবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাঁর মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক সদস্য গিলা গামলিয়েল ইসরায়েলি আর্মি রেডিওকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সামাজিক মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা একটি পোস্টের কয়েক ঘণ্টা পর গিলা গামলিয়েল এমন তথ্য দিলেন। বুধবার ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লিখেছিলেন, ‘ইসরায়েল ও লেবাননের নেতারা আগামীকাল (বৃহস্পতিবার) আলোচনা করবেন।’ গামলিয়েলের ঘোষণার আগে লেবাননের প্রেসিডেন্টের কার্যালয়ের একজন কর্মকর্তা বৃহস্পতিবার বিবিসিকে জানিয়েছিলেন, ইসরায়েলের সঙ্গে কোনো যোগাযোগের বিষয়ে তারা কিছুই জানেন না।

ফোনালাপ নিয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের বক্তব্যের পর লেবানিজ গণমাধ্যম ‘আল-জাদিদ’-এর বরাত দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে টাইমস অব ইসরায়েল (টিওআই)। এতে বলা হয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে ত্রিপক্ষীয় ফোনালাপ আয়োজনের তোড়জোড় চলছে।

Manual8 Ad Code

প্রতিবেদন অনুযায়ী, এই ফোনালাপের মূল বিষয়বস্তু হতে পারে দুই দেশের মধ্যে একটি কার্যকর যুদ্ধবিরতি শুরু করা। এছাড়া একটি স্থায়ী চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে কিছু পদক্ষেপ বাস্তবায়নের প্রক্রিয়া শুরুর বিষয়েও আলোচনা হতে পারে।

ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের ‘চাপ’

Manual2 Ad Code

বৃহস্পতিবার পৃথক একটি প্রতিবেদনে টাইমস অব ইসরায়েল লিখেছে, লেবাননে সাময়িক যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য নেতানিয়াহুর নিরাপত্তা মন্ত্রিসভা বুধবার রাতে এক জরুরি বৈঠকে বসেছিল। এরপরই জেরুজালেমের রাজনৈতিক মহলে একটি ধারণা জোরালো হয়। সেটি হলো- যুক্তরাষ্ট্রের প্রচণ্ড চাপের মুখে যুদ্ধবিরতি মেনে নেওয়া ছাড়া ইসরায়েলের আর কোনো উপায় নেই।

Manual7 Ad Code

ইসরায়েলের ‘চ্যানেল ১২’-কে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির একজন জ্যেষ্ঠ রাজনীতিবিদও বলেছেন, ‘আমাদের মূল্যায়ন অনুযায়ী, আগামী কয়েকদিনের মধ্যে লেবাননে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি ঘোষণা করতে বাধ্য হবো।’

চ্যানেল ১২-এর প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরান সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াইয়ে অন্তত এক সপ্তাহের একটি সাময়িক যুদ্ধবিরতি মেনে নিতে ইসরায়েলকে চাপ দিচ্ছে ট্রাম্প প্রশাসন। ওয়াশিংটনের আশা, এই পদক্ষেপটি একদিকে যেমন ইসরায়েল-লেবানন আলোচনাকে সফল করবে; তেমনি ইরানের সঙ্গে চলমান যুদ্ধ অবসানের প্রচেষ্টাও গতি পাবে।

তবে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে দাবি করেছে, তারা ইসরায়েলকে যুদ্ধবিরতি মেনে নিতে কোনো ধরনের চাপ দিচ্ছে না। সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে বিবৃতি পাঠিয়ে এক ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা বলেছেন, যা বলা হচ্ছে বিষয়টা তেমন নয়। এটি ইরানের সঙ্গে চলমান শান্তি আলোচনারও অংশ নয়। তবে ইসরায়েল ও লেবানন শান্তি চুক্তির মাধ্যমে সংঘাতের অবসান ঘটালে ডোনাল্ড ট্রাম্প সেটিকে স্বাগত জানাবেন।