আজ সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের ইরানি কার্গো জাহাজ আটক যুদ্ধ ঘোষণার শামিল: হারলান উলমান

editor
প্রকাশিত এপ্রিল ২০, ২০২৬, ০৭:০৩ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রের ইরানি কার্গো জাহাজ আটক যুদ্ধ ঘোষণার শামিল: হারলান উলমান

Manual4 Ad Code

অনলাইন ডেস্ক

Manual3 Ad Code

যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ইরানের একটি কার্গো জাহাজে বাধা দিয়ে সেটি আটকের ঘটনাকে ইরানের বিরুদ্ধে ‘যুদ্ধ ঘোষণার শামিল’ বলে মন্তব্য করেছেন মার্কিন চিন্তন প্রতিষ্ঠান আটলান্টিক কাউন্সিলের জ্যেষ্ঠ উপদেষ্টা হারলান উলমান।

সংবাদমাধ্যম আল–জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে হারলান উলমান বলেন, ‘সত্যি বলতে, এটি যুদ্ধের উস্কানি বা যুদ্ধ ঘোষণার মতো একটি কাজ। আপনি চাইলেই এমনটা করতে পারেন না।’

Manual4 Ad Code

তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিক আইনের দৃষ্টিকোণ থেকে যুক্তরাষ্ট্র যা করেছে বা করে আসছে, তা মূলত যুদ্ধ ঘোষণারই শামিল। তবে মার্কিন কংগ্রেস মনে হয় বিষয়টি সেভাবে মেনে নিতে চাইছে না।’

Manual6 Ad Code

জাহাজে হামলার এই ঘটনাকে ‘আন্তর্জাতিক আইনের লঙ্ঘন’ বলেও উল্লেখ করেছেন তিনি। হারলান উলমান বলেন, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার ‘এমনিতেই জটিল অবস্থায় থাকা’ আলোচনা প্রক্রিয়াকে আরও বেশি বিভ্রান্তির মুখে ফেলবে।

Manual7 Ad Code

সূত্র: আল–জাজিরা