দ্বিতীয় বিয়েতে বাধা দেওয়ায় ইতালিতে ছোট ভাইকে হত্যা বড় ভাইয়ের
দ্বিতীয় বিয়েতে বাধা দেওয়ায় ইতালিতে ছোট ভাইকে হত্যা বড় ভাইয়ের
editor
প্রকাশিত মে ২, ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ণ
Manual6 Ad Code
অনলাইন ডেস্ক
Manual5 Ad Code
ইতালিতে ছোট ভাইকে হত্যার পর বড় ভাই ভিডিও কলে মুন্সীগঞ্জে থাকা পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন। এ সময় তিনি নিহত ছোট ভাইয়ের মরদেহ দেখান।
পারিবারিক সূত্রে জানা যায়, দ্বিতীয় বিয়ে করতে বাধা দেওয়ায় ইতালিতে বসবাসরত দুই প্রবাসী ভাইয়ের বিরোধ হত্যাকাণ্ডে রূপ নিয়েছে। ইতালির লেচ্চে শহরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত হন। ঘটনার পর অভিযুক্ত বড় ভাই ভিডিও কলে দেশে থাকা পরিবারের সদস্যদের কাছে হত্যাকাণ্ডের কথা স্বীকার করে মরদেহ দেখান।
নিহত ব্যক্তির নাম নয়ন শেখ (২১) এবং অভিযুক্ত বড় ভাইয়ের নাম হুমায়ুন শেখ (২৭)। তারা টংগিবাড়ী উপজেলার সোনারং এলাকার দেলোয়ার শেখের ছেলে।
স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত ৮টার দিকে ইতালির লেচ্চে শহরে দ্বিতীয় বিয়ে করা নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে বড় ভাই হুমায়ুন শেখ উত্তেজিত হয়ে ধারালো অস্ত্র দিয়ে ছোট ভাইকে এলোপাতাড়ি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই নয়নের মৃত্যু হয়।
হত্যাকাণ্ড ঘটানোর পর হুমায়ুন শেখ ভিডিও কলে দেশে থাকা পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন। এ সময় তিনি নিহত নয়নের রক্তাক্ত মরদেহ দেখান এবং নিজেই হত্যা করেছেন বলে জানান। এমন দৃশ্য দেখে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। এলাকায় খবরটি ছড়িয়ে পড়লে শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে ইতালির পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত হুমায়ুন শেখকে গ্রেফতার করেছে বলে জানা গেছে।
Manual8 Ad Code
হুয়ায়ুন শেখের স্ত্রী আমেনা আফরিন বলেন, আমার স্বামী দ্বিতীয় বিয়ে করার জন্য অনেকদিন ধরে বলে আসছিল। কিন্তু তার বাবা-মা ও ছোট ভাই কেউ রাজি ছিল না। এর মধ্যে আমরা শুনেছি লুকিয়ে কাবিন করেছে। আমার স্বামী গত কয়েকদিন ধরে ফোন করে বলেছে মে মাসের ১৫ তারিখে আমাকে ডিভোর্স দেবে। দ্বিতীয় বিয়ে নিয়ে ছোট ভাইয়ের সঙ্গে প্রায় ঝগড়া হতো তার। আমার স্বামী প্রায় বলতো ছোট ভাইকে হত্যা করবে। বৃহস্পতিবার রাতে তাকে হত্যা করে আমার মোবাইলে ভিডিও কল দিয়ে ঘটনা জানায়। দ্বিতীয় বিয়েতে ছোট ভাই বাধা দেওয়ায় এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
Manual8 Ad Code
টংগিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ডাবলু বলেন, পারিবারিক কলহের জেরে ইতালিতে এক ভাইয়ের হাতে আরেক ভাই খুন হওয়ার খবর পেয়েছি। নিহতের স্ত্রী কিছুদিন আগে পারিবারিক কলহের জেরে একটি অভিযোগ দায়ের করেছিলেন। তবে এই হত্যাকাণ্ডের ব্যাপারে টংগিবাড়ী থানা পুলিশর করণীয় কিছু নেই। কারণ ঘটনাস্থল বাংলাদেশ নয়।