আজ মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পশ্চিমবঙ্গ নির্বাচন: নিজ আসনেই কি হারছেন মমতা?

editor
প্রকাশিত মে ৪, ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ণ
পশ্চিমবঙ্গ নির্বাচন: নিজ আসনেই কি হারছেন মমতা?

Manual4 Ad Code

অনলাইন ডেস্ক

Manual4 Ad Code

পশ্চিমবঙ্গের ভবানীপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। এটি তার শক্ত ঘাঁটি বা দুর্গ হিসেবেই পরিচিত। শুভেন্দু অধিকারী ওই কেন্দ্রে বিজেপির টিকিটে ভোটে দাঁড়িয়েছেন। দুই প্রার্থীর মধ্যে সোমবার (৪ মে) সকাল থেকেই চলছে হাড্ডাহাড্ডি লড়াই।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, শেষ খবর পাওয়া পর্যন্ত ভবানীপুরে এগিয়ে আছেন শুভেন্দু অধিকারী। ১৬ রাউন্ড ভোট গণনার শেষে ৫৩৮ ভোটে পিছিয়ে আছেন মমতা। বাকি আরও চার রাউন্ড।

তবে তৃণমূলের অভিযোগ, ভবানীপুরে ভোট গণনায় কারচুপির চেষ্টা করছে নির্বাচন কমিশন। তাই গণনা বন্ধ করে রাখা হয়েছে। মমতার এজেন্টকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না বলেও অভিযোগ।

অন্যদিকে শুভেন্দু অধিকারীর মুখ্য নির্বাচনি এজেন্ট সূর্যনীল দাসের অভিযোগ, ১৬ রাউন্ডের পর ভবানীপুরে ভোট গণনা থমকে গেছে এবং সেখানে মারপিট শুরু করেছে তৃণমূল।

এর আগে ভোট গণনা নিয়ে শুভেন্দু বলেন, ‘প্রাথমিকভাবে আমার যে পর্যবেক্ষণ, হিন্দু ইভিএম বিজেপির, মুসলিম ইভিএম তৃণমূলের। তবে তা-ও আগের মতো নয়। মালদহে, মুর্শিদাবাদের বহু সিটে, উত্তর দিনাজপুরেও করণদিঘি বা অন্য জায়গায় প্রাথমিকভাবে মুসলিম বেল্টে কংগ্রেস কোনো কোনো ইভিএমে ভালো ভোট পেয়েছে।’

Manual8 Ad Code

আরও পড়ুন: তামিলনাড়ুতে বিজয় ঝড়, ফলাফল দেখে থালাপতির ‘কাছের লোক’ হওয়ার চেষ্টায় কংগ্রেস!

এদিকে ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির ‘অভাবনীয় জয়’-এর প্রতিক্রিয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন: ‘পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে’।

সামাজিক মাধ্যম এক্স-এ মোদি লিখেছেন, ‘জনশক্তির জয় হয়েছে এবং বিজেপির সুশাসনের রাজনীতি জয়ী হয়েছে। আমি পশ্চিমবঙ্গের প্রত্যেক ব্যক্তিকে প্রণাম জানাই। জনগণ বিজেপিকে এক অভূতপূর্ব রায় দিয়েছেন এবং আমি তাদের আশ্বাস দিচ্ছি যে, আমাদের দল পশ্চিমবঙ্গের মানুষের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণের জন্য সম্ভাব্য সবকিছু করবে।’

তিনি আরও বলেন, ‘আমরা এমন একটি সরকার দেব যা সমাজের সকল স্তরের মানুষকে সুযোগ ও মর্যাদা নিশ্চিত করবে।’

Manual3 Ad Code

এক্স-এ দেয়া আরেক পোস্টে মোদি লেখেন, ‘প্রজন্ম ধরে অগণিত কার্যকর্তার প্রচেষ্টা ও সংগ্রাম ছাড়া পশ্চিমবঙ্গে বিজেপির এই রেকর্ড জয় সম্ভব হতো না।’

তিনি আরও বলেন, ‘আমি তাদের (কর্মী-সমর্থক) সবাইকে অভিবাদন জানাই। বছরের পর বছর ধরে তারা মাঠে কঠোর পরিশ্রম করেছেন, সব ধরনের প্রতিকূলতা কাটিয়ে উঠেছেন এবং আমাদের উন্নয়ন কর্মসূচি নিয়ে কথা বলেছেন। তারাই আমাদের দলের শক্তি।’

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপি প্রথমবারের মতো জয়ের পথে আছে বলে জানাচ্ছে স্থানীয় গণমাধ্যম। শেষ খবর পাওয়া পর্যন্ত গণনা করা ভোটের প্রবণতা অনুযায়ী, বিজেপি এগিয়ে আছে ২০৪ আসনে, আর ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ৮৩ আসনে এগিয়ে।

২৯৪ আসনের পশ্চিমবঙ্গ বিধানসভায় সরকার গঠনের জন্য কোনো দলের প্রয়োজন ১৪৮ আসনে জয়।

পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারীসহ রাজ্য বিজেপির শীর্ষস্থানীয় নেতারা এরইমধ্যে ঘোষণা দিয়েছেন, বর্তমান মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘খেলা শেষ’।

তাদের দাবি, রাজ্যটিতে বিজেপিই সরকার গঠন করতে যাচ্ছে। রাজ্য বিজেপির নেতা-কর্মীরা বিজয় উদ্‌যাপনও শুরু করেছেন।

Manual1 Ad Code