হরমুজ প্রণালিতে যাত্রীবাহী নৌকায় মার্কিন হামলা, ৫ বেসামরিক ব্যক্তি নিহত
হরমুজ প্রণালিতে যাত্রীবাহী নৌকায় মার্কিন হামলা, ৫ বেসামরিক ব্যক্তি নিহত
editor
প্রকাশিত মে ৫, ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ণ
Manual2 Ad Code
অনলাইন ডেস্ক
Manual8 Ad Code
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র বেসামরিক নৌযানে হামলা চালিয়ে পাঁচজন বেসামরিক নাগরিককে হত্যা করেছে বলে দাবি করেছে ইরান। তারা বলছে, মার্কিন বাহিনী ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌযান নয়, বরং যাত্রীবাহী ছোট নৌকায় হামলা চালিয়েছে।
মঙ্গলবার (৫ মে) তেহরান থেকে আল-জাজিরার প্রতিনিধি রেসুল সরদার আতাস এ তথ্য জানিয়েছেন।
Manual7 Ad Code
যুক্তরাষ্ট্র যেসব নৌযানে হামলা চালানোর কথা বলেছে, সেগুলো ইরানের বিশেষায়িত বাহিনী ইসলামি বিপ্লবী গার্ডের (আইআরজিসি) নয় বলে দাবি করেছে তেহরান। তাদের ভাষ্য, নৌযানগুলো ছিল সাধারণ বেসামরিক মানুষের।
ইরান আরও দাবি করেছে, মার্কিন ডেস্ট্রয়ারগুলো (যুদ্ধজাহাজ) তাদের রাডার বন্ধ রেখে হরমুজ প্রণালিতে প্রবেশের চেষ্টা করেছিল। কিন্তু ইরানি নৌবাহিনী এ অঞ্চলে সার্বক্ষণিক নজরদারি রাখায় রাডার চালু করার সঙ্গে সঙ্গেই সেগুলো ধরা পড়ে যায়।
Manual3 Ad Code
শনাক্ত করার পর ইরানি নৌবাহিনী মার্কিন জাহাজগুলো লক্ষ্য করে সতর্কতামূলক গোলাবর্ষণ করে। সতর্কবার্তার অংশ হিসেবে কমব্যাট ড্রোন, ক্ষেপণাস্ত্র ও রকেট ব্যবহার করা হয়। ফলে মার্কিন ডেস্ট্রয়ারগুলো ফিরে যেতে বাধ্য হয়।
তেহরান স্পষ্ট সতর্কবার্তা দিয়ে বলেছে, মার্কিন নৌবাহিনী যদি আবারও হরমুজ প্রণালিতে প্রবেশের চেষ্টা করে, তবে তা যুদ্ধবিরতি চুক্তির সরাসরি লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে।
ইরানের এই দাবিকে নাকচ করে মার্কিন অ্যাডমিরাল ব্র্যাড কুপার দাবি করেন, সেন্ট্রাল কমান্ডের বাহিনী হরমুজ প্রণালি থেকে আটকে পড়া জাহাজগুলোকে নিরাপদে বের করে আনার অভিযানে বাধা দেওয়ার চেষ্টা করলে আইআরজিসির ছয়টি নৌযান ডুবিয়ে দেওয়া হয়। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সংখ্যা সাতটি বলে উল্লেখ করেন।