দাবি বিজেপির; পশ্চিমবঙ্গে ব্যাপক সহিংসতা, তৃণমূলের গুণ্ডারা বিজেপি সেজে হামলা চালাচ্ছে
দাবি বিজেপির; পশ্চিমবঙ্গে ব্যাপক সহিংসতা, তৃণমূলের গুণ্ডারা বিজেপি সেজে হামলা চালাচ্ছে
editor
প্রকাশিত মে ৬, ২০২৬, ০৯:২২ অপরাহ্ণ
Manual8 Ad Code
আন্তর্জাতিক ডেস্ক
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শেষে সেখানে ব্যাপক সহিংসতা শুরু করেছে বিজেপির সমর্থকরা। তারা তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের বাড়িঘর ও অফিসে আগুন দিয়েছে। কলকাতার নিউমার্কেট এলাকায় গিয়ে কয়েকটি মাংসের দোকানেও হামলা চালিয়েছে। নির্বাচন পরবর্তী সহিংসতায় পশ্চিমবঙ্গে অন্তত চারজনের মৃত্যু হয়েছে।
Manual2 Ad Code
তবে পশ্চিমবঙ্গ বিজেপি এক বিবৃতিতে দাবি করেছে, তাদের নেতাকর্মীরা কোনো ধরনের সহিংসতার সঙ্গে জড়িত নয়। দলটি বলেছে, তৃণমূলের কর্মীরা বিজেপি সেজে এসব হামলা করছে।
Manual4 Ad Code
বিবৃতিতে তারা বলেছে, “আমাদের নজরে এসেছে যে, তৃণমূলের তথাকথিত ‘গুন্ডাবাহিনী’র সদস্যরা সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করতে বিজেপি কর্মীর ছদ্মবেশ ধারণের চেষ্টা করছে।”
“আমরা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি, বিজেপি এই ধরনের প্রতারণা সহ্য করবে না। ছদ্মবেশ ধারণ, ভয়ভীতি প্রদর্শন বা আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। যারা এসবে জড়াবে তাদের কঠোর আইনি পরিণতির মুখোমুখি হতে হবে। এই সব অপরাধী চক্রের বিরুদ্ধে আইনের পূর্ণ শক্তি প্রয়োগ করা হবে।”
Manual2 Ad Code
বিজেপি আরও বলেছে, “বাংলার মানুষ পরিবর্তনের পক্ষে চূড়ান্ত রায় দিয়েছে। অপরাধ আর শাসনব্যবস্থা যেখানে হাত ধরাধরি করে চলত, সেই যুগের অবসান ঘটেছে। আসন্ন সরকার আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা, স্বচ্ছতা নিশ্চিত করা এবং ভয় ও পক্ষপাতহীনভাবে প্রতিটি নাগরিকের সুরক্ষা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।”
“সহিংসতা, হুমকি বা রাজনৈতিক ছদ্মবেশ ধারণের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে।”সুএ: ঢাকা পোস্ট