আজ বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পশ্চিমবঙ্গের সম্ভাব্য মুখ্যমন্ত্রী কে এই অগ্নিমিত্রা পল

editor
প্রকাশিত মে ৭, ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ণ
পশ্চিমবঙ্গের সম্ভাব্য মুখ্যমন্ত্রী কে এই অগ্নিমিত্রা পল

Manual3 Ad Code

অনলাইন ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গে ঐতিহাসিক জয়ের পর সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে বিধানসভা নির্বাচনে জয়লাভের পর থেকেই রাজ্যজুড়ে শুরু হয়েছে নতুন জল্পনা, কে হচ্ছেন বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী?

মুখ্যমন্ত্রী পদের দৌড়ে শুভেন্দু অধিকারী ও স্বপন দাশগুপ্তের মতো হেভিওয়েট নাম থাকলেও, বর্তমানে সবার নজর কেড়েছেন আসানসোল দক্ষিণ থেকে জয়ী অগ্নিমিত্রা পাল। ৫১ বছর বয়সী অগ্নিমিত্রা পল এবারের নির্বাচনে আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে প্রায় ৪০ হাজার ভোটের ব্যবধানে তাপস ব্যানার্জিকে পরাজিত করেছেন। এই জয় ওই অঞ্চলে বিজেপির অবস্থান আরও শক্তিশালী করেছে বলে মনে করা হচ্ছে।

Manual2 Ad Code

রাজনীতিতে যোগ দেওয়ার আগে অগ্নিমিত্রা পল ফ্যাশন ডিজাইনার হিসেবে কাজ করতেন। আসানসোলের এক মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা অগ্নিমিত্রার বাবা ছিলেন প্রখ্যাত শিশু বিশেষজ্ঞ। পরিবারের ইচ্ছা ছিল তিনি ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবেন। এমনকি তিনি ডেন্টিস্ট্রি পড়ার সুযোগও পেয়েছিলেন, কিন্তু গাইনোকোলজিস্ট হওয়ার লক্ষ্য পূরণ না হওয়ায় আসানসোল থেকে বোটানিতে স্নাতক সম্পন্ন করেন।

পরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট পড়ার সময় সকালে সময় কাটানোর জন্য ভর্তি হন বিরলা ইনস্টিটিউট অফ লিবারাল আর্টস অ্যান্ড ম্যানেজমেন্ট সায়েন্সে। সেখান থেকে ফ্যাশন ডিজাইনিংয়ে ডিপ্লোমা করার পর নব্বইয়ের দশকের শেষের দিকে তিনি হয়ে ওঠেন বাংলার অন্যতম সম্ভাবনাময় ডিজাইনার।

Manual8 Ad Code

অগ্নিমিত্রার ডিজাইনের বিশেষ বৈশিষ্ট্য ছিল বাংলার ঐতিহ্যবাহী কাঁথা ও লোকশিল্পের ব্যবহার। ল্যাকমে ফ্যাশন উইক ২০০৭-এ তার উপস্থাপনা ব্যাপক প্রশংসা পায়। সেখানে তিনি র‍্যাম্পে আরও দুই নারী কারুশিল্পীকেও সঙ্গে নিয়ে হাঁটেন। বলিউড তারকা শ্রীদেবী, হেমা মালিনী ও মিঠুন চক্রবর্তীসহ বহু তারকার পোশাক ডিজাইন করেছেন তিনি। এমনকি সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকেও তার ডিজাইনের শাল ও কম্বল উপহার দেওয়া হয়েছিল। ১৯৯৭ সালে তিনি ‘ইঙ্গা’ নামে নিজের ফ্যাশন ব্র্যান্ড চালু করেন, যা পরে কলকাতার পরিচিত ব্র্যান্ডে পরিণত হয়।

তবে রাজনৈতিক জীবনে বিতর্কও পিছু ছাড়েনি অগ্নিমিত্রাকে। নির্বাচনী হলফনামা অনুযায়ী, তার বিরুদ্ধে বর্তমানে ২৩টি ফৌজদারি মামলা রয়েছে। এসবের মধ্যে রয়েছে বেআইনি জমায়েত, দাঙ্গা, সহিংস বিক্ষোভ ও সরকারি নির্দেশ অমান্যের অভিযোগ। যদিও এখন পর্যন্ত কোনো মামলায় তিনি দোষী সাব্যস্ত হননি।

Manual7 Ad Code

রাজনৈতিক মহলের ধারণা, বিজেপি যদি মমতা বন্দ্যোপাধ্যায়র বিকল্প হিসেবে নারী নেতৃত্বকে সামনে আনার কৌশল নেয়, তাহলে অগ্নিমিত্রা পলই হতে পারেন তাদের প্রথম পছন্দ। আর সেটি হলে র‍্যাম্প থেকে সরাসরি রাজ্যের শীর্ষ প্রশাসনিক পদে পৌঁছানোর এক ব্যতিক্রমী ইতিহাস গড়বেন তিনি।

সূত্র: ওয়ার্ল্ড ইজ ওয়ান নিউজ

 

Manual5 Ad Code