পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের শপথ কাল, ঘোষণা হবে নতুন মুখ্যমন্ত্রীর নাম
পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের শপথ কাল, ঘোষণা হবে নতুন মুখ্যমন্ত্রীর নাম
editor
প্রকাশিত মে ৮, ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ণ
Manual7 Ad Code
অনলাইন ডেস্ক
Manual4 Ad Code
ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির নেতৃত্বে নতুন সরকার গঠনের প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। আগামীকাল শনিবার সকাল ১০টায় কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে ২৫ বৈশাখকে সামনে রেখে এই দিন নির্ধারণ করেছে বিজেপি।
Manual5 Ad Code
অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির কেন্দ্রীয় নেতারা এবং বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে।
Manual5 Ad Code
তবে এখনো পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। রাজনৈতিক মহলে সবচেয়ে আলোচিত নাম শুভেন্দু অধিকারী। দলীয় সূত্রের বরাতে ধারণা করা হচ্ছে, মুখ্যমন্ত্রী পদে তিনিই এগিয়ে রয়েছেন।
সরকার গঠনের প্রক্রিয়া চূড়ান্ত করতে আজ কলকাতায় পৌঁছানোর কথা রয়েছে অমিত শাহের। তিনি রাজ্য বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন। পরে নবনির্বাচিত বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠকে পরিষদীয় দলের নেতা নির্বাচন এবং সম্ভাব্য মন্ত্রিসভার তালিকা নিয়ে আলোচনা হতে পারে।
এদিকে নির্বাচনে পরাজয়ের পরও পদত্যাগ না করার অবস্থানে অনড় রয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, স্বেচ্ছায় পদত্যাগ করবেন না এবং প্রয়োজনে তাকে বরখাস্ত করা হোক— এমন অবস্থান নিয়েছেন তিনি। এর ফলে পশ্চিমবঙ্গে সাংবিধানিক জটিলতা ও রাষ্ট্রপতি শাসন নিয়ে রাজনৈতিক আলোচনা আরও জোরালো হয়েছে।