আজ শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ইএসপিএনের প্রতিবেদন; আর্জেন্টিনার একাধিক ফুটবলারকে নিয়ে দুশ্চিন্তায় স্কালোনি

editor
প্রকাশিত মে ২৭, ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ণ
ইএসপিএনের প্রতিবেদন; আর্জেন্টিনার একাধিক ফুটবলারকে নিয়ে দুশ্চিন্তায় স্কালোনি

Manual8 Ad Code

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপকে সামনে রেখে আর্জেন্টিনা শিবিরে বেড়েছে দুশ্চিন্তা। শুধু লিওনেল মেসি নন, দলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলারের চোটও এখন কোচ লিওনেল স্কালোনির ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছে।

Manual3 Ad Code

ইন্টার মিয়ামির হয়ে খেলতে গিয়ে হ্যামস্ট্রিং সমস্যায় পড়েছেন মেসি। যদিও ধারণা করা হচ্ছে, এই চোট তার সম্ভাব্য ষষ্ঠ বিশ্বকাপ খেলায় বাধা হয়ে দাঁড়াবে না। তবে স্কালোনি জানিয়েছেন, দলের অধিনায়ক শতভাগ ফিট অবস্থায় বুয়েনস আয়ার্সের প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে পারবেন না।

Manual7 Ad Code

ডিস্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে স্কালোনি বলেন, ‘প্রাথমিক রিপোর্ট খুব একটা খারাপ নয়। তবে আরও কিছু পরীক্ষার ফল আসার পরই পরিষ্কার ধারণা পাওয়া যাবে।’

গত রোববার (২৪ মে) ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ৬-৪ গোলের ম্যাচে ৭৩ মিনিটে মাঠ ছাড়েন মেসি। পরে ক্লাব জানায়, তার বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে মাংসপেশিতে চোট ধরা পড়েছে। তার পুনরায় মাঠে ফেরার বিষয়টি আগামী কয়েকদিনের শারীরিক অবস্থার ওপর নির্ভর করবে।

Manual5 Ad Code

মেসির অবস্থা নিয়ে স্কালোনি বলেন, ‘আমরা সবাই চাইতাম মেসি পুরোপুরি ফিট অবস্থায় দলে যোগ দিক, কিন্তু বাস্তবতা ভিন্ন। শুধু সে নয়, আরও অনেক খেলোয়াড় এখনো চোট থেকে পুরোপুরি সেরে ওঠেনি। তাদের দ্রুত সুস্থ করে তোলাই এখন প্রধান লক্ষ্য।’

এদিকে চোটের তালিকায় আছেন আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলার। বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ ইউরোপা লিগ ফাইনালের আগে অনুশীলনে ডান হাতের আঙুলে চিড়ের সমস্যায় পড়েন। তবে তিনি ক্লাবের হয়ে খেলেছেন এবং ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে তার মাঠে নামার সম্ভাবনাই বেশি।

এ ছাড়া টটেনহ্যামের ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো হাঁটুর লিগামেন্ট ইনজুরি থেকে ফেরার চেষ্টা করছেন। একই সঙ্গে নাহুয়েল মোলিনা, গনসালো মন্টিয়েল, নিকো পাজ ও নিকোলাস গনসালেসও বিভিন্ন চোটে ভুগছেন।

স্কালোনি জানিয়েছেন, ২ জুন ফিফার কাছে চূড়ান্ত দল জমা দেওয়ার আগ পর্যন্ত ইনজুরিতে থাকা ফুটবলারদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। এমনকি মেসিসহ কয়েকজন খেলোয়াড়কে বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে না খেলানোর সম্ভাবনাও রয়েছে।

এ পরিস্থিতিতে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য অতিরিক্ত কয়েকজন তরুণ ফুটবলারকে দলে ডাকা হয়েছে।

Manual7 Ad Code

এ বিষয়ে স্কালোনি বলেন, ‘তরুণ খেলোয়াড়দের শুধু ভবিষ্যতের কথা ভেবে নয়, সম্ভাব্য জরুরি পরিস্থিতির জন্যও দলে নেয়া হয়েছে। প্রথম ম্যাচের আগ পর্যন্ত পরিবর্তনের সুযোগ থাকছে।’

আগামী সপ্তাহে স্পোর্টিং ক্যানসাস সিটির ট্রেনিং কমপ্লেক্সে বেস ক্যাম্প শুরু করবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ যাত্রা শুরু হবে। এরপর অস্ট্রিয়া ও জর্ডানের বিপক্ষেও ম্যাচ আছে মেসিদের।

সূত্র: ইএসপিএন