দিল্লিতে মোদির সঙ্গে বিজয়ের বৈঠক, তুলে ধরলেন একগুচ্ছ দাবি
দিল্লিতে মোদির সঙ্গে বিজয়ের বৈঠক, তুলে ধরলেন একগুচ্ছ দাবি
editor
প্রকাশিত মে ২৮, ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ণ
Manual3 Ad Code
আন্তর্জাতিক ডেস্ক
Manual8 Ad Code
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় বুধবার (২৭ মে) দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন। অভিনেতা থেকে রাজনীতিক হওয়া বিজয়ের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হলো।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে।
বৈঠকে বিজয় প্রধানমন্ত্রী মোদির কাছে একটি বিস্তারিত স্মারকলিপি তুলে দেন। সেখানে ‘বন্দে মাতরম’ বিতর্ক, মেকেদাতু প্রকল্প, প্রতিরক্ষা প্রকল্প এবং শ্রীলঙ্কান নৌবাহিনীর হাতে তামিলনাড়ুর জেলেদের গ্রেফতারের মতো বিভিন্ন ইস্যু তুলে ধরা হয়।
Manual3 Ad Code
স্মারকলিপিতে বিজয় সরকারি অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ আগে গাওয়ার নির্দেশনা নিয়ে তৈরি হওয়া বিতর্কের প্রসঙ্গ তোলেন। তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করে ‘বন্দে মাতরম’-এর আগে তামিলনাড়ুর রাজ্য সংগীত গাওয়ার অনুমতি দেওয়ার আহ্বান জানান।
এছাড়া কর্ণাটকের প্রস্তাবিত মেকেদাতু প্রকল্প নিয়েও আপত্তি জানান বিজয়। তিনি দাবি করেন, প্রকল্প ঘিরে কথিত ভূমি পূজা সুপ্রিম কোর্টের নির্দেশনার পরিপন্থি। এ বিষয়ে সব পক্ষের সম্মতি ছাড়া প্রকল্প অনুমোদন না দিতে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রণালয় ও কেন্দ্রীয় পানি সম্পদ ট্রাইব্যুনালকে পরামর্শ দেওয়ার আহ্বান জানান তিনি।
শ্রীলঙ্কান নৌবাহিনীর হাতে তামিলনাড়ুর জেলেদের ওপর হামলা ও গ্রেফতারের বিষয়টিও বৈঠকে উত্থাপন করেন মুখ্যমন্ত্রী। স্মারকলিপি অনুযায়ী, বর্তমানে ৫৮ জন তামিল জেলে শ্রীলঙ্কার কারাগারে আছেন এবং ২৮৮টি মাছ ধরার নৌকা জব্দ করা হয়েছে। জেলে ও তাদের নৌকা মুক্ত করতে কেন্দ্রীয় সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান বিজয়।
Manual1 Ad Code
তামিলাগা ভেট্রি কাজাগাম দলের নাটকীয় উত্থানের পর গত ১৩ মে আস্থা ভোটে জয় পাওয়ার কয়েক দিনের মধ্যেই এই দিল্লি সফর করছেন বিজয়। তার দল বিধানসভা নির্বাচনে ১০৮ আসন জিতে একক বৃহত্তম দলে পরিণত হয়।