গুনে গুনে আর ১৩ দিন। ১১ জুন থেকে বসছে ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ। তবে আর্জেন্টিনার ম্যাচগুলোর জন্য ধৈর্য্য ধরতে হবে আরও ৬ দিনের মতো, লিওনেল মেসি বাহিনী প্রথম ম্যাচ খেলতে নামবে ১৭ জুন।
Manual4 Ad Code
বিশ্বকাপের প্রথম ম্যাচে মুখোমুখি হবে টুর্নামেন্টের সহআয়োজক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। এরপর আরও ১৭টি ম্যাচ! হ্যাঁ, ঠিকই শুনেছেন। মোট ১৮টি ম্যাচ শেষে মেসিদের খেলার পালা। আর্জেন্টিনা ভক্তদের কাছে এই ৬ দিনকে কি এক মাসের মতোই মনে হবে না!
Manual7 Ad Code
গ্রুপপর্বে মেসিদের সবগুলো ম্যাচই যুক্তরাষ্ট্রে ১৭ জুন আর্জেন্টিনা খেলতে নামবে আলজেরিয়ার বিপক্ষে। যুক্তরাষ্ট্রের কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায়, বাংলাদেশ সময় সকাল ৭টায়। জে গ্রুপে থাকা আর্জেন্টিনার গ্রুপপর্বে অন্য দুই প্রতিপক্ষ জর্ডান ও অস্ট্রিয়া।
Manual6 Ad Code
২২ জুন রাত ১১টায় আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া। আর জর্ডানের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচটি ২৮ জুন সকাল ৮টায়। গ্রুপপর্বের বাধা উতরাতে পারলে ১ থেকে ৪ জুলাইয়ের মধ্যে খেলবে রাউন্ড অব ৩২-এর খেলা। তাছাড়া বিশ্বকাপে নামার আগে তিনবারের চ্যাম্পিয়নরা দুটি প্রীতি ম্যাচও খেলবে। টেক্সাসে ৬ জুন হন্ডুরাস ও আলাবামায় ৯ জুন আইসল্যান্ড তাদের প্রতিপক্ষ।
এই ম্যাচগুলোর জন্য বৃহস্পতিবার লিওনেল স্ক্যালোনি ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন। প্রীতি ম্যাচগুলোর জন্য নিয়েছেন আরও ৭ জনকে।