আজ বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

১২ ঘণ্টার নোটিশে কংগ্রেসের জরুরি বৈঠক, এজেন্ডা নিয়ে জল্পনা

editor
প্রকাশিত জুন ১১, ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ণ
১২ ঘণ্টার নোটিশে কংগ্রেসের জরুরি বৈঠক, এজেন্ডা নিয়ে জল্পনা

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক

Manual6 Ad Code

মাত্র ১২ ঘণ্টার নোটিশে বৃহস্পতিবার নয়াদিল্লিতে জরুরি বৈঠক ডেকেছে ভারতীয় জাতীয় কংগ্রেস। দেশের সব রাজ্যের প্রদেশ সভাপতি ও সাধারণ সম্পাদকদের দিল্লির ইন্দিরা ভবনে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

Manual2 Ad Code

কংগ্রেসে এ ধরনের হঠাৎ বৈঠক বিরল বলেই রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। সাধারণত গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু বা বড় সাংবিধানিক পরিস্থিতি সামনে এলে দল আগে থেকে প্রস্তুতি নিয়ে বৈঠক ডাকে। তবে এবার স্বল্প নোটিশে জরুরি ভিত্তিতে সভা আহ্বান করা হয়েছে।

Manual5 Ad Code

পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বুধবার লোকভবন ঘেরাও কর্মসূচিতে অংশ নেন। সেখানে তাকে পুলিশ আটক করলেও পরে ছাড়া পান। এরপর তিনি দিল্লির উদ্দেশে রওনা দেন বলে জানা গেছে।

জরুরি বৈঠকের এজেন্ডা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক একাধিক রাজনৈতিক গুঞ্জন নিয়ে আলোচনা হতে পারে। বিশেষ করে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার সমর্থকদের কংগ্রেসে যোগদানের সম্ভাবনা নিয়ে যে আলোচনা চলছে, তা এই বৈঠকের আলোচ্যসূচিতে থাকতে পারে বলে জল্পনা রয়েছে।

দিল্লিতে সোনিয়া গান্ধীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক এবং সম্ভাব্য সমঝোতার গুঞ্জনের প্রেক্ষাপটে দলীয় অবস্থান নির্ধারণ করতেই হাইকমান্ড রাজ্য নেতৃত্বকে তলব করেছে বলে রাজনৈতিক সূত্রগুলোর ধারণা।

Manual6 Ad Code